Mamata Banerjee: রাজ্যপালের 'গোপন' চিঠিতে কী আছে? বলেও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: নবান্নে পাঠানো রাজ্যপালের গোপন চিঠি ঘিরে রহস্য! কি এমন রয়েছে সেই চিঠিতে? শুরু হয়েছে আলোচনা। যদিও সেই চিঠি নিয়ে কার্যত জল্পনাই জিইয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কৌশলে পুরো বিষয়টি এড়িয়ে গেলেন তিনি।

অন্যদিকে ধূপগুড়িকে মহকুমা করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার পাঁচদিনের জন্যে বিদেশ সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর তাঁর এই বিদেশ সফর। বাংলার জন্যে এই বিদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ।

Mamata Banerjee

আর তাই এই বিদেশ সফরের আগে আজ সোমবার নবান্নে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই সবাইকে একজোট হয়ে কাজ করার কথা বলেন তিনি। এমনকি এই সময় কেউ যদি কিছু ঘটায়... কিছুটা থেমে মুখ্যমন্ত্রী বললেন সবাই ভালো থাকবেন। সবাইককে দেখে রাখবেন।

আর এরপরেই নবান্নে পাঠানো রাজ্যপালের গোপন চিঠি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। যদিও বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান তিনি। তবে মুখ্যমন্ত্রী জানান, বিশেষ কোনও চিঠি দেননি। তবে বিদেশ সফরের জন্যে উনি (রাজ্যপাল) শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান। আর তা জানিয়ে দু'চার কথা লিখেছেন বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তবে গোপন চিঠি প্রকাশ নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এটা ব্যক্তিগত চিঠি। পুরোটাই কনফেডশিয়াল। কোনও গোপন চিঠি আমরা প্রকাশ করতে পারি না। উল্লেখ্য, রাজ্যপালের পাঠানো চিঠি প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

পাশাপাশি ধূপগুড়ি বিধানসভা জয়ের পরেই মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন। আজ মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই মতো মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশ সফরের পরেই এই বিষয়ে ঘোষণা হতে পারে বলে দাবি তাঁর।

উল্লেখ্য, উপ নির্বাচনের প্রচারে গিয়ে ধুপগুড়ি মহকুমা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। আর সেই প্রতিশ্রুতি মতো ধুপগুড়ি উপ নির্বাচন জিততেই মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াও পোস্ট করেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+