বাংলাদেশের জেলে ওদের সঙ্গে...ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাতের পরেই বিস্ফোরক মমতা
West Bengal Cm Meet Indian Fishermen: বাংলাদেশের জেলে মারধর করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের। হাত বেঁধে রাখা হয়েছিল। বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । দীর্ঘ দিন চট্টগ্রামের জেলে বন্দি থাকার পর বাংলায় ফিরেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। আজ সোমবার তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁজ নেন শারীরিক অবস্থার।
আর সেই সময় মুখ্যমন্ত্রী দেখতে পান বেশ কয়েকজন মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন। এই বিষয়ে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী (West Bengal Cm) জানান, আমি ওদের সঙ্গে কথা বললাম। কাঁদছিল। প্রথমে বলতে না চাইলেও জানতে পারি বাংলাদেশে ওদের মারধর করা হয়েছে। মোটা বাঁশ দিয়ে মারা হয়েছে কোমর-পায়ে। এমনকি দুটো হাত বেঁধে রাখা হয়েছিল। আহত মৎস্যজীবীদের হাতে চিকিৎসা করা হয় সেই নির্দেশ দেন।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। আমরা ওদের ভালোবাসি। কিন্তু একটা পরিস্থিতি এমন হল যে চোখে জল এসে যাওয়ার মতো। কিন্তু বাংলার জেলে আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ভালো ভাবে রাখা হয়েছিল বলে জানান প্রশাসনিক প্রধান। কার্যত বুঝিয়ে দেন ওপার বাংলার সঙ্গে এপার বাংলার মানুষের ভালোবাসার জায়গাটা।
বলে রাখা প্রয়োজন, ভারতীয় কোস্ট গার্ডের হাতে রবিবার বাংলাদেশের জেলে গত আড়াই মাস ধরে বন্দি থাকা ভারতীয় জেলেদের তুলে দেয়। অন্যদিকে বাংলার জেলেও বন্দি বেশ কয়েকজন বাংলাদেশের মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়। একই ভাবে তাঁদেরও ওপার বাংলার কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করা হয়। আজ সোমবার গঙ্গাসাগরে গিয়ে প্রথমে ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাদের হাতে ১০ হাজার টাকা এবং আরও বেশ কিছু= সামগ্রি তুলে দেওয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার পরেই একজন গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। তাঁকে বাঁচানো যায়নি। মারা যান। তাঁর পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন। অন্যদিকে কীভাবে ৯৫ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে সেই বার্তাও এদিন তুলে ধরেন।
প্রশাসনিক প্রধান বলেন, ৯৫ জন বাংলাদেশের জেলে বন্দি ছিলেন। আইনি সাহায্য দেওয়া থেকে শুরু করে একাধিক কাজ করেছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অনেক কাজ করা হয়েছে। আর এজন্য মুখ্য সচিব-স্বরাষ্ট্র সচিব পুলিশ শীর্ষ আধিকারিকদেরও ধন্যবাদ জানান এদিন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications