পালস নেমেছিল ৪০-এ! বিজেপি ঘেউ ঘেউ করে, ব'লে মুখ্যমন্ত্রী হওয়ার আগে কাজের ব্যাখ্যা মমতার

পালস নেমেছিল ৪০-এ! বিজেপি ঘেউ ঘেউ করে, ব'লে মুখ্যমন্ত্রী হওয়ার আগে কাজের ব্যাখ্যা মমতার

মোদীর সরকার (narendra modi) সংবিধান, সংসদ কিছুই মানছে না। এদিন মেয়ো রোডে তৃণমূলের কৃষি আইন বিরোধী কর্মসূচি থেকে আবারও এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন তিনি ফের একবার বাংলাকে বঞ্চনা ও লাঞ্ছনার অভিযোগ করেছেন।

পালস রেট নেমেছিল ৪০-এ

পালস রেট নেমেছিল ৪০-এ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃষকদের পাশে থাকার কথা স্মরণ করেন। তিনি বলেন, সিঙ্গুরের কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে তিনি ২৬ দিনের অনশন করেছিলেন। এরপর সিঙ্গুরের বিডিও অফিস ঘেরাওয়ের সময় পুলিশ তাঁকে বুকে এমন মেরেছিল যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সেই সময় হাসপাতাল তাঁর পালস রেট নেমে গিয়েছিল ৪০ থেকে ৪৪-এ। সবাই যখন পুজোর আনন্দ করছে সেই সময় তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন বলেও জানান। তিনি বলেন, সেই পরিস্থিতির কথা একমাত্র জানেন সুদর্শন ঘোষ দস্তিদারের মতো চিকিৎসকরা।

নিজের লেখা বইয়ে বাম আমলের নৃশংসতার কথা উল্লেখ

নিজের লেখা বইয়ে বাম আমলের নৃশংসতার কথা উল্লেখ

এদিন তিনি বলেন, নতুন কৃষি আইনে কৃষকরা বঞ্চিত হবেন। তিনি বলেন, বাম আমলে কৃষকদের প্রতি নৃশংস অত্যাচার নামিয়ে আনা হয়েছিল। তাঁর দাবি দাদপুরে ছয় মাসের বাচ্চাকে পিষে মারা হয়েছিল। মেমারিতে চারজনকে হ্ত্যা করা হয়েছিল। তাঁর লেখা ১০৪ টি বইয়ে সেই সব ঘটনার কথা লেখা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে তিনি জনতার দরবার এবং উপলব্ধি বইয়ের কথা উল্লেখ করেন।

মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন করেছিলেন তিনিই

মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন করেছিলেন তিনিই

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দেশে মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন করেছিলেন তিনিই। তাঁর আন্দোলনের জেরেই এই দুই কমিশন হয়েছিল। তিনি বলেন মানবাধিকার কমিশন তৈরির জন্য তিনি ধর্না দিয়েছিলেন। পাশাপাশি হেফাজতে কারও মৃত্যু হলে ক্ষতিপূরণের বন্দোবস্ত করার ব্যস্থাও তিনিই করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী নরসীমা রাও, তাঁকে ডেকে বলেছিলেন মানবাধিকার কমিশন তৈরি করা হবে, ধর্না তুলে নিতে। তিনি আরও বলেন কেন্দ্রে মন্ত্রী থাকার সময় ন্যাশনাল কমিশন ফর উইমেন্স তিনিই করেছিলেন।
বিজেপির প্রতি কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ঘেউ ঘেউ করে, ঘুরে বেড়ায়। রাজ্যের রেলের সব প্রোজেক্টের কাজ তাঁরই করা বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী সরকারের সমালোচনা

মোদী সরকারের সমালোচনা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের কাজের সমালোচনা করেন। এদিনই প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এব্যাপারে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই মুহুর্তে সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল। তাঁর অভিযোগ মোদী সরকার সংবিধান, সংসদ মানছে না। মোদীকে হিটলার ও মুসোলিনির সঙ্গে তুলনা করেন তিনি।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আয়কর, জিএসটি, কাস্টমস বাবদ রাজ্য থেকে টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু তার ৪০ শতাংশ ফেরত দিচ্ছে। কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিজেপিকে তিনি দিল্লি ও গুজরাতের পার্টি বলেন আক্রমণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+