করোনা রুখতে কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবি মমতার, সর্বদল বৈঠকে উঠল আওয়াজ
করোনভাইরাস লড়াইয়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ তহবিল দেওয়ার দাবি তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনভাইরাস লড়াইয়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ তহবিল দেওয়ার দাবি তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কেন্দ্রের উচিত দেশের সমস্ত রাজ্যকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া। কিন্তু কেন্দ্রের সরকার এখনও নীরব। এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত করোন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের সমস্ত রাজ্যগুলিকে বিশেষ পরিমাণ তহবিল দেওয়া। বেসরকারি সংস্থার কর্মচারীরা যাতে বেতন সংক্রান্ত সমস্যার মুখোমুখি না হয় তা দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
নভেল করোনা মারীভয় হয়ে দেখা দিয়েছে এ রাজ্যে। তা যাতে মহামারীর আকার না নেয়, তার প্রতিকারে তৎপর রাজ্য সরকার। সোমবার থেকেই লকডাউনের ঘোষণা হয়ে গিয়েছে, এবার রাজ্যে সর্বদলীয় বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে তিনি পরামর্শ নেন। তারপর সেই সর্বদল বৈঠকেই কেন্দ্রের কাছে দাবি তোলেন। বিজেপি নেতাদের কাছেও আর্জি জানান, এই সাহায্যের দাবি তুলতে।
করোনা মোকাবিলায় সব দলেরই এক সুর। এক সুরে কথা বলে সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করোনা মোকাবিলায় সাহায্যের আশ্বাস দেন। রাজ্য সরকার যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তাকে সমর্থন করেন প্রত্যেকে। তবে সেইসঙ্গে সাধারণ মানুষ ও অসংগঠনিত শ্রমিকদের স্বার্থে কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিরোধীরা।
এদিন করোনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। তারা দাবি জানায়, এখনও কেন্দ্র কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি। অবিলম্বে আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সময়ে বুলবুলের ক্ষতিপূরণ বাবব বকেয়া টাকার দাবি জানান।












Click it and Unblock the Notifications