Bangladesh-Mamata Banerjee: জ্বলছে বাংলাদেশ! বাংলাদেশে পাঠানো হোক পিস ফোর্স, বড় বার্তা মমতার
Bangladesh-Mamata Banerjee: জ্বলছে বাংলাদেশ! লাগাতার চলছে হামলা। এই অবস্থায় বাংলাদেশে পিস ফোর্স অর্থাৎ শান্তি বাহিনী পাঠানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবিলম্বে বিষয়টি ভারত সরকারের উচিত রাষ্ট্রসংঘে তুলে ধরা। এবং সেখানে যাতে শান্তি বাহিনী পাঠানো হয় সেই দাবি রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে এই ঘটনায় সংসদে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেন সেই কথাও বলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে বাংলাদেশ। সে দেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে গ্রেফতারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সরকার। ওপার বাংলার আঁচ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। চলছে প্রতিবাদ-আন্দোলন। আর এই পরিস্থিতিতে এদিন ফের একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bangladesh-Mamata Banerjee) ।

আজ সোমবার বঙ্গ বিধানসভায় বিবৃতি দেন। বলেন, বাংলাদেশ নিয়ে আমার বলার কিছু এক্তিয়ার নেই। আন্তজাতিক বিষয়, যা বলার কেন্দ্র বলবে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান প্রশাসনিক প্রধান। এই বিষয়ে নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী যাতে বলেন সেই আবেদন রাখেন। এমনকি এই বিষয়ে দুই দেশ যাতে কথা বলে তা নিয়েও বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিযোগ, গত ১০ দিন ধরে আশ্চর্যজনক ভাবে কেন্দ্র চুপ।
পাশাপাশি বাংলাদেশের জেলে ৭৯ জন মৎস্যজীবী বন্দি অবস্থায় রয়েছে তা নিয়েও বক্তব্য রাখেন এদিন মুখ্যমন্ত্রী। বলেন, কিছুদিন আগে ৭৯ জন মৎস্যজীবী বাংলাদেশে ভুল করে ঢুকে গিয়েছিল। প্রথমে থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের জেলে বন্দি রয়েছে। আমাদের তরফে আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনও তাঁরা ছাড়া পাননি বলে এদিন বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনও ধর্ম কোনও বর্ণ জাতি অত্যাচারিত হলে নিন্দা জানায় চাইব আমাদের লোকেদের যাতে কোনো অত্যাচার না হয়। বিধানসভা থেকে বলছি পার্লামেন্ট চলছে। প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান।
আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব। আমি খেতে পেলে তারাও পাবে, মন্তব্য প্রশাসনিক প্রধানের। পাশাপাশি পরিস্থিতি নিয়ে ইসকনের সঙ্গে কথা হয়েছে বলেও এদিন জানিয়েছেন তিনি (Bangladesh-Mamata Banerjee) । বর্তমান পরিস্থিতিতে এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications