নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতার লাগাতার কর্মসূচি ঘোষণা, কোথায়-কবে আন্দোলন জেনে নিন
নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতার লাগাতার কর্মসূচি ঘোষণা, কোথায়-কবে আন্দোলন
নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন জারি রাখছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে এই প্রতিবাদকে বাংলা জুড়ে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি আগামী দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করলেন। তিনি বলেন, সোমবার থেকে ফের জনজীবন চালু রেখে জেলায় জেলায় শান্তিপূর্ণ আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।

২৩ থেকে ২৬ যে পথে আন্দোলন
মমতা জানান, ২৩ ডিসেম্বর প্রত্যেক মহকুমায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ২৪ ডিসেম্বর কলকাতায় প্রতিবাদ মিছিল হবে। সিমলা রোড থেকে মিছিল শুরু হবে, শেষ হবে বেলেঘাটায়। ২৬ ডিসেম্বর তৃণমূলের শ্রমিক সংগঠন প্রতিবাদ মিছিল করবে। দমদম থেকে কামারহাটি পর্যন্ত এই মিছিল সংঘটিত হবে।

২৭ থেকে ২৯ আন্দোলনের অভিমুখ
মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ২৭ ডিসেম্বর সিঙ্গুর থেকে কৃষকরা মিছিল করবে। সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত এই মিছিল হবে। ২৮ ও ২৯ ডিসেম্বর রাজ্যের সবকটি বিধানসভায় মিছিল করবে তৃণমূল। এরপর ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি চলবে দু'দিন ধরে। মুখ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে উদযাপন করা হবে।

গর্জে উঠুন সবাই গণতান্ত্রিক পথে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে গর্জে উঠুন সবাই। কিন্তু সেই প্রতিবাদ হোক গণতান্ত্রিক পথে, জনজীবন চালু রেখে। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে। কোন প্ররোচনায় পা দেবেন না, কেউ ভাঙচুর করবেন না, আগুন লাগাবেন না, হিংসা ছড়াবেন না।

কালা কানুন প্রত্যাহার করতে হবে
মমতা বলেন, গণতান্ত্রিক পথে আন্দোলনকে এমন পর্যায়ে পৌঁছে দিতে হবে যাতে এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র। তাই গায়ের জোরে নয়, বন্দুক হাতে তুলে নয়, শান্তিপূর্ণ পথে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে বাংলার জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে-গঞ্জে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications