বনধের পর প্রথম পাহাড়ে যাচ্ছেন মমতা, গুরুংহীন পাহাড় সাজছে তাঁর আতিথেয়তায়

পর্যটন উৎসবে তাঁর অংশ নেওয়ার কথা থাকলেও, তিনি হাজিরা হতে পারেননি গঙ্গাসাগর নিয়ে ব্যস্ত থাকায়। তবে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের পাহাড় সফরে যাচ্ছেন।

বনধ উঠে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পা রাখেনি পাহাড়ে। পর্যটন উৎসবে তাঁর অংশ নেওয়ার কথা থাকলেও, তিনি হাজির হতে পারেননি গঙ্গাসাগর নিয়ে ব্যস্ত থাকায়। তবে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের পাহাড় সফরে যাচ্ছেন। বিধানসভায় বাজেটের জবাবি ভাষণের মধ্যেই তিনি নিশ্চিত করেছেন তাঁরা পাহাড় সফর।

বনধের পর প্রথম পাহাড় সফরে যাচ্ছেন মমতা

মমতা জানিয়েছেন, 'পাহাড়ে বিধায়করা আমাকে বিশেষ করে আমন্ত্রণ জানিয়েছেন পাহাড়ে যাওয়ার জন্য। তাঁদের কথা অমান্য করার সাধ্যি আমার নেই। তাই আমি পাহাড়ে যাব।' আগামী মঙ্গলবারই তিনি পাহাড় সফরে যাবেন বলেও নিশ্চিত করেছেন। পাহাড়ে আগুন নেভার পর এটাই হবে তাঁর প্রথম পাহাড় সফর।

২০১৭-র জুন মাসে শেষ পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ও পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক চলাকালীনই পাহাড় উত্তপ্ত হয়ে ওঠে। ক্রমেই হিংসাত্মক ঘটনা ছড়ায়। এবং তৎকালীন মোর্চা সভাপতি বিমল গুরুংয় পাহাড় বনধ ডাকেন। স্তব্ধ হয়ে যায় পাহাড়। অবশেষে ১০৩ দিনের বন্ধ ওঠে পুজোর আগে। তারপর পাহাড়ের নেতৃত্বে বদল আসে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

পুজোর পর থেকে শীতে পর্যটনের মরশুমে পাহাড় শান্তিপূর্ণ থেকেছে। ধীরে ধীরে ফের পাহাড় পর্যটনকে জমজমটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। জিটিএ-র মাথায় বিনয় তামাংকে বসিয়ে পাহাড়কে নতুন করে সাজিয়ে তোলার কাজ হয়েছে। পাহাড়ে মোর্চার বিধায়করাও এখন গুরুং-সঙ্গ ত্যাগ করে তৃণমূল সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়েছেন।

এবার তাঁদের তরফ থেকেই ডাক পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিধানসভায় বাজেট বক্তৃতার মধ্যেই পাহাড়ের বিধায়কদের তিনি কথা দিয়েছেন পাহাড়ে যাওয়ার। এবং শুধু কথা দেওয়াই নয়, পাহাড় সফরের দিনক্ষণও নির্ধারিত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, পাহাড়ে শান্তি ফিরে আসার পর তিনি একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন। গিয়েছেন দার্জিলিংয়েও। কিন্তু পাহাড়ে ওঠেনি। তিনি এবার পাহাড়ে যাবেন। দার্জিলিংয়ের মানুষ, পাহাড়ের মানুষ কেমন আছেন, তা সরেজমিনে খতিয়ে দেখবেন।

নির্ধারিত হয়েছে, ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তিনি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন। হেলিকপ্টারে তিনি দার্জিলিংয়ে যাবেন। শুক্রবার তিনি ফিরবেন দার্জিলিং থেকে। যোগ দেবেন পুলিশের একটি অনুষ্ঠানে। তারপর শিলিগুড়িতে দুদিনের কর্মসূচি পালন করে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন ৯ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+