টাকার হাঙররা মিটিং করে হ্যাঙারে! ভোটের পর বিজেপিকে হ্যাঙারে ঢোকার পরামর্শ মমতার

হ্যাঙার টাঙিয়ে বিজেপির ব্রিগেড মিটিংকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, কোনওদিন শুনেছেন হ্যাঙারে মিটিং হয়।

হ্যাঙার টাঙিয়ে বিজেপির ব্রিগেড মিটিংকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, কোনওদিন শুনেছেন হ্যাঙারে মিটিং হয়। ভুরি ভুরি টাকা খরচ করে হ্যাঙার দিয়ে সামিয়ানা তৈরি করা হয়েছে। তার ভিতরে মিটিং হচ্ছে। টাকার হাঙর যারা তারাই মিটিং করে হ্যাঙারে।

নির্বাচনের পর হ্যাঙারে ঢুকবে বিজেপি

নির্বাচনের পর হ্যাঙারে ঢুকবে বিজেপি

মমতা বলেন, নির্বাচনের পর ওই হ্যাঙারের ভিতরেই তাদের ঢুকে যেতে হবে। বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনও লাভ নেই। আগে দিল্লি সামলা, তারপর ভাবিস বাংলা। বাংলার দিকে তাকিয়ে লাভ নেই। এদিন জনসাধারণের উদ্দেশ্যে জোড়াফুলে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিজেপিকে ভারত ছাড়া করার হুঁঙ্কার ছাড়েন মমতা।

কথায় কথায় মিথ্যা বলেন মোদী

কথায় কথায় মিথ্যা বলেন মোদী

মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী। কথায় কথায় মিথ্যা বলেন। বাংলায় এসে গতবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন চা বাগান খুলে দেবেন, এবার আবার চা বাগানের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে গেলেন। কোন মুখে চা বাগানের শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন মোদী, প্রশ্ন তোলেন মমতা।

টুকলির সরকার স্লোগানও চুরি করে

টুকলির সরকার স্লোগানও চুরি করে

এদিন মোদী সরকারকে টুকলির সরকার বলেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, নিজেরা কিছু সৃষ্টি করতে পারেন না, স্লোগান পর্যন্ত চুরি করতে হয় ওঁদের। কিছু করার ক্ষমতা নেই। স্লোগান চুরি করেন, প্রকল্পও চুরি করেন। স্বচ্ছ ভারত থেকে শুরু করে আয়ুস্মান ভারত, সবই টুকলি। এই চৌকিদার টুকলি আর মিথ্যা ছাড়া কিছুই শেখেননি।

চোরের মায়ের বড় গলা

চোরের মায়ের বড় গলা

চৌকিদার চোর হ্যায় স্লোগান তুলেছিলেম রাহুল গান্ধী। এবার মমতার কণ্ঠেও শোনা গেল এই সরকার চোরের সরকার। নোটবন্দি করে সব টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। দেশের একতার সরকার এলে একে একে সমস্ত দুর্নীতির তদন্ত করা হবে। নোটবন্দির তদন্ত সবার আগে বলে তোপ দাগলেন মমতা।

মোদীকে আয়ুস্মান কটাক্ষ মমতার

মোদীকে আয়ুস্মান কটাক্ষ মমতার

মমতা বলেন, প্রতি মিটিংয়েই ওরা বলছে আমার আয়ুস্মান হল না। কেন তোমার প্রকল্পে ৪০ শতাংশ টাকা দেব। তোমার আগেই আমি নিজে করে দিয়েছি স্বাস্থ্য সাথী প্রকল্প। তুমি তো আমার প্রকল্প চুরি করেই ওই আয়ুস্মান করেছো। এখন শুধু বড় বড় কথা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।

বিতর্কে বসার আহ্বান মমতার

বিতর্কে বসার আহ্বান মমতার

এদিন ফের মোদীকে বিতর্কে বসার আহ্বান জানান। প্রয়োজনে একই মঞ্চে পাবলিক মিটিংয়েও তিনি বিতর্কে রাজি। সাহস থাকলে আমার প্রশ্নের মুখোমুখি হল। আবারও বলছি, একই মঞ্চে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তারপর আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। দেখতে চাই কত মিথ্যা বলতে পারেন আপনি। আমার কাছে সব কিছুর প্রমাণ আছে।

মোদীর নতুন নাম

মোদীর নতুন নাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন নাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীকে এক্সপায়েরি বাবু কটাক্ষে বিঁধলেন তিনি। পাল্টা জবাব দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আওয়াজ তুললেন দিল্লি বদলের। মানুষের কাছে আহ্বান জানালেন, এবার আপনাদের ভোট দিল্লিতে বদল আনবে, দেশকে বাঁচাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+