বিজেপি খাদ্যাভাস-বেশভূষা দেখে লোক চেনে! কৈলাশের সঙ্গে মোদীকেও নিশানা মমতার
বিজেপি খাদ্যাভাস-বেশভূষা দেখে লোক চেনে! কৈলাশের সঙ্গে মোদীকেও নিশানা মমতার
বঙ্গ বিজেপির পর্যপেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়কে এবার একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৈলাশের চিঁড়ে-মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ করলেন বিজেপিকে।তিনি বলেন, বিজেপি নেতারাই এমন কথা বলতে পারেন। মানুষের খাদ্যাভ্যাস ও বেশভূষা নিয়ে কথা বলতে পারেন।

মমতা প্রশ্ন ছুড়ে দেন, কে ওদের এমন অধিকার দিল? কারও কি জাতিয়তা নির্ধারণ করা যায় কারও খাদ্যাভাস দেখে। তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মশালায় গিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মমতা। তিনি মোদীকেও কটাক্ষ করতে ছাড়েননি। কারও কি পোশাক দেখে চেনা যায় তিনি কোন জাতের।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের এক জনসভায় কৈলাশ জানান, তাঁর বাড়িতে নির্মাণ কাজ করতে এসেছিলেন কয়েকজন। তিনি দেখতে পান শ্রমিকরা পোহা খাচ্ছেন। তাঁদের বিচিত্র খাদ্যাভাস দেখে তাঁর সন্দেহ হয়েছিল। সন্দেহ হয়েছিল, শ্রমিকরা বাংলাদেশি বলেই পোহা খাচ্ছেন।
কৈলাসের এহেন মন্তব্যের পর সমালোচনা হয় দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বিরোধী নেতা-নেত্রীরা কৈলাশকে একহাত নেন। এদিন মমতাও কৈলাশকে বেঁধেন। তিনি আরও বলেন, কেউ কেউ চায় একটা রংই থাকুক। কিন্তু আমাদের দেশ নানা রঙের সমাহারেই সুন্দর।












Click it and Unblock the Notifications