রাজ্যপাল ভুলে গিয়েছেন- এটা কাশ্মীর নয়, বাংলা! তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
মমতা রাজ্যপালের কাশ্মীর-মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন। মমতা বলেন, রাজ্যপাল তাঁর ভাষণে বাংলার চেয়ে বেশি কথা বলেছিলেন কাশ্মীর নিয়ে।
মমতা রাজ্যপালের কাশ্মীর-মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন। মমতা বলেন, রাজ্যপাল তাঁর ভাষণে বাংলার চেয়ে বেশি কথা বলেছিলেন কাশ্মীর নিয়ে। আমাদের গভর্নর খুব ভাল কথা বলেছেন, তবে তিনি ভুলে গিয়েছিলেন যে এটি কাশ্মীর নয়, এটি বাংলা। তিনি কাশ্মীর সম্পর্কে বাংলার চেয়ে বেশি কথা বলে ফেলেছেন।

মমতা বলেন, দেশে এখনও অনেক সাহসী মানুষ আছেন। তাই তাঁরা জেলে যেতে রাজি। কিন্তু কোলে বসতে রাজি নন। তিনি এই কথায় রাজ্যপালের পাশাপাশি বিজেপিকেও একহাত নেন। এদিন রাজ্যপালের ৩৭০ ধারা রদকে সমর্থন করা নিয়ে মমতা এই ব্যাখ্যা দেন।
তিনি বলেন, কেন ফারুক আবদুল্লাদের জেলে আটকে রেখে ৩৭০ ধারা রদ করতে হল। আজও তিনি জেলে। এই কি গণতন্ত্র। কেন কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রশ্ন তোলেন মমতা। তিনি হেলিকপ্টার প্রসঙ্গেও রাজ্যপালকে জবাব দিয়েছেন। তিনি বলেন, রাজ্যপাল হেলিকপ্টার চেয়েছিলেন। কিন্তু পাননি। কিন্তু কেন পাননি, তা না জেনেই তিনি নিশানা করলেন।
এদিন মহারাষ্ট্রে বিজেপির মহাচমকের তিনদিন পর মহাপতন প্রসঙ্গে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে খোঁচা দেন বিজেপিকে। খোঁচা দেন রাজ্যপালকেও। বলেন, মধ্যরাতে স্বাধীনতার কখা শুনেছি, মধ্যরাতে সরকার গঠনের কথা এই শুনলাম। কেন মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গঠন করা হল, প্রশ্ন ছুড়লেন মমতা।












Click it and Unblock the Notifications