বিজেপি পারে, মমতা পারে না! নিজের মুখেই স্বীকারোক্তি বাংলার মুখ্যমন্ত্রীর

বিজেপি যা পারে মমতা বন্দ্যোপাধ্যায় তা পারে না। নিজের মুখেই এ কথা স্বীকার করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি পার্টিতে না বলে কোনও সিদ্ধান্ত নিতে পারি না।

বিজেপি যা পারে মমতা বন্দ্যোপাধ্যায় তা পারে না। নিজের মুখেই এ কথা স্বীকার করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি পার্টিতে না বলে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। আর বিজেপি লকডাউনের নামে দেদার টাকা খরচ করতে পারে। এই ভার্চুয়াল ব়্যালি তারই প্রমাণ।

অনেক ভেবে দেখেছি, বিজেপির মতো পারব না

অনেক ভেবে দেখেছি, বিজেপির মতো পারব না

মমতা বলেন, বিজেপি দেদার টাকা খরচ করতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস বা এই মমতা বন্দ্যোপাধ্যায় তা পারে না। তাই আমরা বিজেপির মতো ভার্চুয়াল ব়্যালি করতে পারব না। আমাদের অত টাকা নেই। আমি অনেক ভেবে দেখেছি, বিজেপির মতো আমাদের পক্ষে ভার্চুয়াল ব়্যালি করা সম্ভব নয়।

বিজেপি ভার্চুয়াল ব়্যালি করে টাকা ওড়াচ্ছে

বিজেপি ভার্চুয়াল ব়্যালি করে টাকা ওড়াচ্ছে

মমতার অভিযোগ, বিজেপি লকডাউনের নামে দেদার টাকা খরচ করছে। যে সময় মানুষ খেতে পারছে না। লকডাউনে মানুষের হাতে পয়সা নেই। কাজ নেই। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, তখন বিজেপি ভার্চুয়াল ব়্যালি করে টাকা ওড়াচ্ছে। এসব বিজেপির পক্ষেই সাজে। আমরা পারি না।

কাজটা আমরা কর্, ওরা শুধু সমালোচনা করে

কাজটা আমরা কর্, ওরা শুধু সমালোচনা করে

মমতা বলেন, আমরা গরিব পার্টি। আমরা মানুষকে নিয়ে চলি। মানুষের জন্য ভাবি। তাই আগে তাঁদের মুখে দু-মুঠে অন্ন তুলে না দিয়ে ভার্চুয়াল ব়্যালি করতে পারব না। আমরা সরকারে আছি, আমাদের অনেক দায়িত্ব। কাজটা আমাদেরই করতে হবে। ওদের শুধু সমালোচনা করলেই হল। আমরা তো আর তা পারি না।

আমরা ভাবছি বিকল্প কী করতে পারি

আমরা ভাবছি বিকল্প কী করতে পারি

মমতা বলেন, আমি প্রচারের জন্য ভেবে দেখেছিলাম। ভেবে দেখেছিলাম এই জন্যই যে এখন তো আর কোনও জনসভা করা সম্ভব নয়। কিন্তু মনে হল, এসব আমাদের মতো গরিব পার্টির পক্ষে সম্ভব নয়। অনেক টাকার ব্যাপার। আমরা ২০ জনকে নিয়ে ভিডিও কনফারেন্স করেছি। ওরা ২ লক্ষ লোককে নিয়ে ভার্চুয়াল ব়্যালি করছে। আমরা ভাবছি বিকল্প কী করতে পারি। কিন্তু ওসব পারি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+