কর্নাটক-রাজস্থান-মধ্যপ্রদেশে জিতবে তো বিজেপি! স্বর্ণযুগ কটাক্ষে বিঁধলেন মমতা

ত্রিপুরায় বিজেপির জয়ের পর সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন বিজেপির স্বর্ণযুগ এখন স্রেফ সময়ের অপেক্ষা। বিজেপিকে সেই স্বর্ণযুগ নিয়েই কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে স্বর্ণযুগ-কটাক্ষে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় বিজেপির জয়ের পর সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন বিজেপির স্বর্ণযুগ এখন স্রেফ সময়ের অপেক্ষা। উত্তর-পূর্ব ভারতে এই জয়ের পর এবার তাঁদের লক্ষ কর্ণাটক-কেরালা দখল। তারপর বাংলা ও ওড়িশা দখল হলেই বিজেপির স্বর্ণযুগ আসবে।

কর্নাটক-রাজস্থান-মধ্যপ্রদেশে জিতবে তো বিজেপি! স্বর্ণযুগ কটাক্ষে বিঁধলেন মমতা

আর অমিত শাহের এই মন্তব্য নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিলেন, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশে বিজেপি জিতবে তো? বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'এই তিন রাজ্যে আগে জিতুন, তারপর নজর দেবেন বাংলার দিকে। ত্রিপুরায় মাত্র ২৫ লক্ষ মানুষের ভোটের বিচারেই স্বর্ণযুগ আনার স্বপ্ন দেখছেন অমিত শাহ। সে স্বপ্ন দিবাস্বপ্ন হয়েই রয়ে যাবে।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটা জেলার থেকে কম ভোটার ত্রিপুরায়। ত্রিপুরা এটা ছোট সুন্দর রাজ্য। সেই রাজ্যে বিজেপি জিতেই মনে করছে তাঁরা হাতে চাঁদ পাওয়ার ভাব করছেন। এত উৎসাহিত হওয়ার কিছু নেই। আগামী দিনেই জবাব পাবে বিজেপি। কর্নাটক-মধ্যপ্রদেশ-রাজস্থানের ভোট হলেই বিজেপি বুঝতে পারবে কত ধানে কত চাল।'

এদিন তিনি অভিযোগ করেন, 'সিপিএম কার্যত আত্মসমর্পণ করেছে বিজেপির কাছে। আর কংগ্রেসও শোচনীয় ব্যর্থ।' ত্রিপুরায় নির্বাচন প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া 'এটা বিজেপির জয় নয়, এটা সিপিএমের পরাজয়। সিপিএমের অহংকারের পরাজয়।' মোট কথা ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম শাসনের অবসানের পর সিপিএম ও কংগ্রেসের ঘাড়েই বন্দুক রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+