দিল্লির ঘটনা ভুলিয়ে দিতে করোনা করোনা করা হচ্ছে, নরেন্দ্র মোদী সরকারকে নিশানা মমতার
দিল্লির ঘটনা ভুলাতে করোনা করোনা করা হচ্ছে, মোদী সরকারকে নিশানা মমতার
দিল্লির ঘটনার সঙ্গে কার্যত করোনা ভাইরাস নিয়ে আশঙ্কা ও আতঙ্ককে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বুনিয়াদপুরের সভা থেকে তাঁর অভিযোগ, দিল্লির ঘটনাকে ভুলিয়ে দেওয়ার জন্য করোনা করোনা করা হচ্ছে। তিনি বলেন, এটা রোগ ঠিকই, তবে প্যানিক করবেন না।

সংবাদ মাধ্যমের সমালোচনা
করোনা ভাইরাস নিয়ে অত্যধিক লাফালাফি করছে কিছু মিডিয়া। এদিন সংবাদ মাধ্যমের একাংশের সমালোচনা করেন তিনি। বলে অনেকে করোনা করোনা করে মাথা ঘামাচ্ছে। এটা রোগ ঠিকই, তবে প্যানিকি করবেন না। উপদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দিল্লির ঘটনা ভুলানোর জন্য করোনা করোনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দিল্লির ঘটনা ভুলানোর জন্য করোনা করোনা করা হচ্ছে। তিনি বলেন, দিল্লিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের কারও করোনা বা ডেঙ্গু হয়নি। সুস্থ মানুষগুলোকে জ্যান্ত মেরে দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি।

সারা দেশে ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ
সারা দেশে কমপক্ষে ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রা। তবে এঁদের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক এবং বাকি ১৬ জন ইতালির। করোনা পরীক্ষার জন্য ইরানে একটি ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র। ইরান সরকার অনুমতি দিলেই কাজটি করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংক্রমণ রুখতে কাজ কেন্দ্র ও রাজ্যের
করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ শুরু করে দিয়েছে। সারা দেশে ৩৩ টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। অন্যদিকে রাজ্যে শুধুমাত্র বেলেঘাটা আইডি, মেডিক্যাল কলেজ কিংবা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজই শুধু নয়, সব কটি জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। জেলা থেকে কাউকে এই রোগে কলকাতায় না পাঠাতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications