মিছিলে লোক নেই! পাবলিসিটি করতে লোক মারছে বিজেপি, বিস্ফোরক মমতা
মিছিলে লোক নেই! পাবলিসিটি করতে লোক মারছে বিজেপি, বিস্ফোরক মমতা
সোমবার বিজেপির (bjp) উত্তরকন্যা অভিযানে গুলির আঘাতে মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী উলেন রায়ের। পুলিশের তরফে এদিন জানানো হয়েছে বিক্ষোভকারীদের কেউ শটগান এনেছিলেন। Sofv রানিগঞ্জের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) দাবি করলেন পাবলিসিটি করার জন্য নিজেদের কর্মীকে মেরেছে বিজেপি।

নিজেদের লোক মারে বিজেপি
এদিন একাধিকবার মুখ্যমন্ত্রী মুখে উঠে এসেছে সোমবার শিলিগুড়িতে বিজেপি কর্মীর গুলিতে মৃত্যুর কথা। তবে তিনি কোথাও শিলিগুড়ির কথা উল্লেখ করেনননি। কোথাও তিনি বলেছেন, নিজেরা মিছিল করে লোক মারে। আবার কোথাও তিনি বলেছেন, পাবলিসিটি করার জন্য ছররা গুলি দিয়ে একজনকে মেরে দিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি বিজেপির কর্মসূচিতে লোক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি মিথ্যা বলে ঝড়ের বেগে।

রাজ্য পুলিশের টুইট
এদিন সকালে রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, উলেন রায়ের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের গুলি, বন্দুক কোনওটাই পুলিশ ব্যবহার করে না। তাই ধরেই নেওয়া যায় সোমবার শিলিগুড়িতে বিক্ষোভের সময় কেউ সশস্ত্র অবস্থায় এসেছিলেন এবং সেই গুলি চালিয়েছে। পুলিশের টুইটে আরও বলা হয়েছে, খুব কাছ থেকে এই গুলি করা হয়েছিল। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টায় ছিল কেউ কেউ। সিআইডিকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে বলে জানানো হয়েছে টুইটে।

রাজ্য পুলিশের পাশে তৃণমূল
তবে বিষয়টি নিয়ে স্বাভাবিক নিয়মেই রাজ্য পুলিশের পাশে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র তথা দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন, পুলিশ জানিয়েছে, তারা ছররা গুলি ব্যবহার করেনি, সত্য খুঁজে বের করবে সিআইডি। এদিন তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলন করে সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন, সবদিক বিবেচনা করে অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি জানাচ্ছেন পুলিশের তরফে কোনও গুলি চালানো হয়নি।

বিজেপির অভিযোগ
অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ বিষয়টিকে ধামাচাপা দিতে, পরিবারকে রাতারাতি দেহ বাড়ি নিয়ে যেতে চাপ দেওয়া হয়। পাশাপাশি সাদা কাগজে পুলিশের লেখা বয়ানে পরিবারের লোকেদের সই করতে বাধ্যা করা হয় বলেও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে পোস্ট মর্টেম করা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, ময়নাতদন্ত করতে হয় দুই চিকিৎসকের উপস্থিতিতে। এক্ষেত্রে তারা আরও একজন চিকিৎসকের উপস্থিতি দাবি করেছিলেন। সঠিকভাবে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা সেই প্রশ্ন তুলে ফের ময়নাতদন্তের দাবিতে সুর চড়িয়েছেন তিনি।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications