বাংলায় বহিরাগত হলে মুখ্যমন্ত্রী হলেন কী করে! শুভেন্দুকে তফাৎ বোঝালেন মমতা

বহিরাগত ইস্যুতে শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু-গড় বলে পরিচিত নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন।

বহিরাগত ইস্যুতে শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু-গড় বলে পরিচিত নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। আর তারপরই তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হওয়া শুভেন্দু অধিকারী বহিরাগত বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মর্মে শুভেন্দুকে কড়া জবাব দিলেন তিনি।

বহিরাগত হলে মুখ্যমন্ত্রী হলাম কী করে?

বহিরাগত হলে মুখ্যমন্ত্রী হলাম কী করে?

নন্দীগ্রামে মঙ্গলবার কর্মিসভা থেকে মমতা বন্যোমেপাধ্যায় বলেন, আমাকে কেউ কেউ বহিরাগত বলছেন। আমি বাংলার লোক আমি বহিরাগত হয়ে গেলাম। আর দিল্লির লোকেরা সব বহিরাগত নন। তুমি মেদিনীপুরের লোক, আমি বীরভূমের এটুকুই যা তফাৎ। এরপরই তিনি প্রশ্ন তোলেন বহিরাগত হলে আমি মুখ্যমন্ত্রী হলাম কী করে?

ভূমিপূত্র বনাম বহিরাগত দ্বৈরথ প্রসঙ্গে মমতা

ভূমিপূত্র বনাম বহিরাগত দ্বৈরথ প্রসঙ্গে মমতা

নির্বাচনী লড়াই শুরুর আগে বিজেপির ভিনরাজ্যের নেতাদের বহিরাগত তকমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দেওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতেই ভূমিপূত্র বনাম বহিরাগত দ্বৈরথ খাঁড়া করা হয়েছিল। খোদ শুভেন্দু বহিরাগত তকমায় বিভূষিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বহিরাগত তকমার বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

বহিরাগত তকমার বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

মঙ্গলবার নন্দীগ্রামের কর্মিসভায় সেই বহিরাগত তকমার বিরুদ্ধেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, তিনি যদি বহিরাগত হন, তাহলে তো তাঁর মুখ্যমন্ত্রী হওয়াই উচিত ছিল না। তিনি বুঝিয়ে দেন, তৃণমূলের বহিরাগত হাতিয়ারকে তাঁর বিরুদ্ধে প্রয়োগ করা যাবে না। কারণ তিনি নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

অতীত স্মৃতি রোমন্থন করে মমতার বার্তা

অতীত স্মৃতি রোমন্থন করে মমতার বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অতীত স্মৃতি রোমন্থন করে তুলে ধরলেন কষি আন্দোলনের কথা। ভূমি রক্ষা আন্দোলনে নন্দীগ্রামবাসীকে তাঁর ভূমিকার কথা মনে করিয়ে দেন মমতা। কীভাবে দিনের পর দিন সাধারণের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন, সে কথা তিনি ব্যাখ্যা করেন। প্রশ্ন তোলেন তিনি এত আন্দোলন করার পর কী করে বহিরাগত হলেন।

কে বহিরাগত, তা জানে বাংলার মানুষ

কে বহিরাগত, তা জানে বাংলার মানুষ

মমতা বলেন, এক জেলার মানুষ অন্য জেলায় গেলেই কি বহিরাগত হয়ে যায়। বহিরাগত তো ওরা। কারণ ওঁরা বাইরের রাজ্য থেকে বাংলায় ঘুরতে আসে। এখন যতই বহিরাগত তকমা আমার উপর চাপান বা ব্যানার সাঁটান, আমি বহিরাগত হব না। কে বহিরাগত, তা জানে বাংলার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+