Mamata Banerjee: মোদীকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ, কড়ায়-গণ্ডায় জবাব দিলেন মমতা
বিজেপির পঞ্চায়েতিরাজ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে একে প্রশ্নবাণ ছেড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের দিকে। তাঁর তোলা প্রতিটি প্রশ্নের কড়া-গণ্ডায় জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর শেষে তিনি আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীকে।
শনিবার কোলাঘাটে বাংলার পঞ্চায়েতিরাজ সম্মেলনে ভার্চুয়াল উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি অভিযোগ করেন, বাংলার নির্বাচনে জয়ের পরও তৃণমূল প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসার সাক্ষী থেকেছে গোটা দেশ। সেই হিংসা ও সন্ত্রাস ভোটের পরও অব্যাহত। বাংলায় রক্ত নিয়ে খেলছে শাসকদল তৃণমূল।

প্রধানমন্ত্রীর এই দাবি নস্যাৎ করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে তুলোধনা করে বলেন, কোনও প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। উনি চান, দেশবাসী কষ্ট থাকুন, মানুষ মরুক, আর শুধু বিজেপির সমৃদ্ধি হোক।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই চিন্তাধারা দিয়ে আপনি সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না। আপনি কিছু মানুষকে বোকা বানাতে পারবেন, তাও সারাজীবন নয়। আয়নায় নিজের মুখ দেখুন, কেননা চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
এদিন বাংলার মাটিতে যুযুধান দুই প্রতিপক্ষের তরজায় তপ্ত হয়ে উঠেছে রাজনীতির বাতাবরণ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলায় নির্বাচনী সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগকে কাউন্টার করেননি, তিনি রাফালে চুক্তি থেকে নোট বাতিল নিয়ে সরব হয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে।
মণিপুরের জাতিদাঙ্গা ও মহিলাদের উপর যৌন নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে তিনি কটাক্ষ করে জানান, প্রধানমন্ত্রী মুখ দেশবাসীর স্বার্থরক্ষার কথা বলেন। আর কাজে তা করতে পারেন না। তিনি শুধু বিজেপির স্বার্থরক্ষা করেন। দেশের মানুষ খেতে পেল কি না, তাতে বিজেপির কিছু এসে যায় না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি দেশের স্বার্থে কোনও কাজ করে না। শুধু রাজনৈতিক হাওয়া তুলতে জানে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, অন্যকে জ্ঞান না দিয়ে নিজেদের আচরণ ঠিক করুন। আপনার চারপাশে থাকা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
মুখ্যমন্ত্রীর কথায়, দুর্নীতি, নারী নির্যাতন, শ্লীলতাহানি সবেতেই এরা জড়ি। বিজেপির মানায় সারা দেশের মানুষ দুর্ভোগে আছেন। তাঁদের রক্ষা করতেই তৈরি হয়েছে টিম ইন্ডিয়া। আর ইন্ডিয়া জোট তৈরি হতেই বিভ্রান্ত হয়ে মিথ্যা অভিযোগ করছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা এদিন বলেন, আবাস তেকে রাফাল ভুলে যাবেন না। আপনাদের কর্মীরা বাংলাতে ১৬-১৭ জনকে খুন করেছে। আর আপনি হাওয়া দিচ্ছেন। হাওয়া দিয়ে নিজেদের দোষ ঢাকতে পারবেন না।












Click it and Unblock the Notifications