Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শহিদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি করছেন মোদী, ফের প্রশ্নবাণ ছুঁড়লেন মমতা

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ অভিযোগ আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ অভিযোগ আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে সরাসরি তিনি অভিযোগ করলেন, শহিদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি করছেন মোদী। সব জেনেও জওয়ানদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে।

শহিদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি মোদীর, প্রশ্নবাণ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এদিন একাধিক প্রশ্ন তোলন। তিনি বলেন, পুলওয়ামায় যে জঙ্গি হামলা হবে, তা তো আপনি জানতেন। গোয়েন্দা সূত্রে তো সতর্কবার্তা ছিল। তবু কেন সেদিন জওয়ানদের পাঠানো হল? আর যদি পাঠানোর দরকার থাকে, তবে এয়ারলিফ্ট না করে কেন সড়কপথে পাঠানো হল তাঁদের?

মমতার অভিযোগ, সব জেনে-বুঝেও মৃত্যুমুখে ঠেলে দেওয়া হল সেনা-জওয়ানদের। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হল না। জওয়ানদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি করা হল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সামনেই ভোট বলে, এই রাজনীতি খেলা হল সেনাদের জীবন নিয়ে। পুলওয়ামা-কাণ্ডের পর মোদীর সিওল শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন তুলে দিলেন মমতা।

তিনি বলেন, দাঙ্গা বাঁধিয়ে কেউ শান্তি পুরস্কার পেতে পারে, তা এর আগে জানতাম না। সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও এদিন কড়া প্রতিক্রিয়া দেন মমতা। বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এখন যুদ্ধ যুদ্ধে খেলা চলছে। রাজনীতির জন্য সেনাদের জীবনকে বাজি রাখতেও পিছপা হচ্ছে না কেন্দ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+