'হিংসা এবং উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়', উদয়পুর কাণ্ড নিয়ে টুইট মমতার
'হিংসা এবং উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়', উদয়পুর কাণ্ড নিয়ে টুইট মমতার
তপ্ত উদয়পুর। দর্জির হত্যাকাণ্ডের ঘটার পর তুমুল উত্তেজনা ছড়িয়েছে সেখানে। ঘটনার তীব্র নিন্দা করেছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, 'হিংসা এবং উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তা সেটা যেই কারণেই হোক না কেন। আমি উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি সকলকেই শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।'

মমতার টুইট
উদয়পুরের হত্যাকাণ্ডের ঘটনা নিেয় টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, 'হিংসা এবং উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তা সেটা যেই কারণেই হোক না কেন। আমি উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি সকলকেই শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।' বিজেপি নেত্রী নুপুর শর্মার নবীকে নিয়ে মন্তব্যের জেরেই এই ঘটনা ঘটেছে উদয়পুরে। বারবার রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।

উদয়পুরে নারকীয় হত্যাকাণ্ড
উদয়পুরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। বিজেপি েনত্রী নুপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে দর্জির দোকানে ঢুকে গলা কেটে খুন করা হয়। সেখােনই শেষ নয় হত্যাকাণ্ডের নারকীয় ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুিলশ। ঘটনায় তীব্র উত্তেজানা ছড়িয়ে পড়ে এলাকায়। উদয়পুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ঘটার তদন্ত শুরু করেছে এনআইএ। এই ঘটনায় পাক উগ্রপন্থীদের মদত কয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

শুভেন্দুর টুইট
উদয়পুরের ঘটনা নিয়ে টুইট করেেছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনিও টুইটে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছে শুভেন্দু অধিকারী। তাতে মমতাকে বলতে শোনা গিয়েছে ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদের দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য উস্কানির কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

উদয়পুরে জারি ১৪৪ ধারা
উদয়পুরে দর্জির দোকােন হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একাধিক জায়গায় অশান্তি শুরু হয়ে গিয়েছে। তার েজরে উদয়পুরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সেই সঙ্গে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সবরকম জমায়েত আগামী ১ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এনআইএ তদন্ত শুরু করে গিয়েছে। পাক জঙ্গিযোগের খোঁজ মিলেছে উদয় পুরের ঘটনায়।












Click it and Unblock the Notifications