ফের বাংলায় গঙ্গাতে ভেসে আসল দেহ! উদ্বিগ্ন মমতার দাবি, 'উত্তরপ্রদেশ থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে'
গত কয়েকমাস আগেই উত্তরপ্রদেশের নদীতে একের পর এক করোনা আক্রান্ত দেহ ভেসে ওঠার ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ। শুধু উত্তরপ্রদেশ নয়, এরপর বিহারের গঙ্গাতেও ভেসে ওঠে দেহ। আরও বেশ কয়েকটি জায়গাতে পরপর ভেসে ওঠার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি
গত কয়েকমাস আগেই উত্তরপ্রদেশের নদীতে একের পর এক করোনা আক্রান্ত দেহ ভেসে ওঠার ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ। শুধু উত্তরপ্রদেশ নয়, এরপর বিহারের গঙ্গাতেও ভেসে ওঠে দেহ। আরও বেশ কয়েকটি জায়গাতে পরপর ভেসে ওঠার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়।
শুধু তাই নয়, এই ঘটনার পর কার্যত প্রশ্নের মুখে পড়ে যোগী সরকার। ঘটনার আতঙ্কে জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে সতর্কতা থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে মালদহ সহ সীমান্তগুলির নদীতে বিশেষ নজরদারির কথা বলা হয়।

সীমান্ত নদীতে নজরদারি পুলিশের
বিহার হয়ে দেহগুলি পশ্চিমবঙ্গে আসতে পারে। সেই আশঙ্কায় গত কয়েকদিন আগেই সতর্কটা যারি করা হয়। বিশেষ করে নদীতে নজরদারির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার পর থেকে গঙ্গানদীতে নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েকদিনে একাধিক দেহ উদ্ধার হয়েছে। কখনও দেহ ভেসে আসছে আবার কখনও ভেলাতে করেও ভেসে আসছে। একের পর এক দেহ ভেসে আসার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় এলাকার মানুষের মধ্যে। উদ্বেগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সরকারি ভাবে সাতটি দেহ ভেসে এসেছে
একের পর এক দেহ ভেসে আসার ঘটনায় উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বেশ কিছুটা সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''গঙ্গায় মৃতদেহ এসেই যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে ভাসিয়ে দিচ্ছে।'' সরকারি ভাবে সাতটি দেহ এখনও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি ভাবে সংখ্যাটা আরও বেশী হতে পারে বলে আতঙ্কিত খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে আজ বুধবার আরও একটি দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
বুধবার গঙ্গায় একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মানিকচকের জোতপাট্টা ডোমহাট এলাকায় এই দেহটি উদ্ধার হয়। যা দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজন জানিয়েছেন, মৃতদেহটি একজন পুরুষের হতে পারে। স্থানীয় মানুষজনই দেহ ভাসতে দেখার খবর পুলিশকে জানান। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, দেহটি করোনা আক্রান্ত কিনা টা খতিয়ে দেখা হবে। করা হবে ময়নাতদন্তও। এই ঘটনার পর গঙ্গাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশষত যে জায়গা থেকে বডিগুলি আসছে সেখানে কড়া নজরদারি চলছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications