বাংলাকে গুজরাত হতে দেব না! নিজের সরকারের অবস্থা জানাতে মমতা টানলেন জ্যোতি বসুর নাম
ভোটের আগে দলের কর্মীদের মুখে ছিল উন্নয়নের স্লোগান। কিন্তু লোকসভা ভোটের ফল বেরনোর পরেই তা বদলে গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রতিদিনই উঠে আসছেতৃণমূল নেতাদের দলবদলের কথা।
ভোটের আগে দলের কর্মীদের মুখে ছিল উন্নয়নের স্লোগান। কিন্তু লোকসভা ভোটের ফল বেরনোর পরেই তা বদলে গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রতিদিনই উঠে আসছে তৃণমূল নেতাদের দলবদলের কথা। যাতে একনিষ্ঠ তৃণমূল নেতাকর্মীদের মনে ভয় ঢুকে গিয়েছে। এবার জ্যোতি বসুর নাম করে সেইসব নেতাকর্মীদের মধ্যে কার্যত জোর বাড়াতে চাইলে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৮৪-র ভোট কথা
১৯৮৪-র ৩১ অক্টোবর সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর ওই বছরেই লোকসবা নির্বাচনে সারা দেশে কংগ্রেস বিপুল সাফল্য পায়। রাজ্যে কংগ্রেসের আসন এক ধাক্কায় ১৬-কে উঠে যায়। জয়ী সাংসদদের মধ্যে প্রথমবার যাদবপুর থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৮৪-র ফলের সঙ্গে তুলনা মমতার
এদিন নেতাজি ইন্ডোরে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ১৯৮৪ সালের প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১৯৮৪ সালে ১৬ টি আসন পেয়েছিল কংগ্রেস। তার জন্য কি জ্যোতি বসুর সরকার পড়ে গিয়েছিল।
|
'যাঁরা দল ছাড়ার তাড়াতাড়ি ছাড়ুন'
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেটা উল্লেথ করেননি, সেটা হল ১৯৮৪ সালে এবারের মতো দলবদলের পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা। এদিন ১৯৮৪-র প্রসঙ্গ উল্লেখ করার সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাঁরা দল ছাড়ার তাড়াতাড়ি ছাড়ুন। যাঁরা যেতে চান চলে যান বলেও মন্তব্য করেন। তৃণমূল দুর্বল দল বলে দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications