'গদ্দার' প্রার্থীর সঙ্গে নিজের প্রার্থীর তুলনা মমতার, ফের ২০০ আসন না পেলে দলে ভাঙনের আশঙ্কা তৃণমূল নেত্রীর
'গদ্দার' প্রার্থীর সঙ্গে নিজের প্রার্থীর তুলনা মমতার, ফের ২০০ আসন না পেলে দলে ভাঙনের আশঙ্কা তৃণমূল নেত্রীর
'গদ্দার' প্রার্থীর সঙ্গে নিজের দলের প্রার্থীর তুলনা করলেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। পাশাপাশি যাঁদের দলের তরফে টিকি দেওয়া হয়েছে তাঁদের মধ্যে অনেকেই যে গদ্দার হতে পারেন, সেই আশঙ্কা আরও একবার এদিন বানেশ্বরের সভা থেকে ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মাসের শুরুতেই বলেছিলেন কোচবিহারে
শুক্রবার কোচবিহারের সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি বলেছিলেন দলের প্রার্থী তালিকাতেও গদ্দাররা রয়েছেন। ভোটের পর অনেকেই যে বিজেপিতে চলে যেতে পারেন, সেই আশঙ্কা প্রকাশ সেদিনই করেছিলেন তিনি। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি প্রার্থীদের যে বাছাই করা হয়েছে, তাদের ওপরে কি ভরসা নেই তাঁর। এদিও সেই আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন তিনি বলেন, আমাদের ২০০ টা সিট জিততে হবে, না হলে বিজেপি টাকা খাইয়ে কিছু গদ্দারকে দলে নিয়ে নেবে।

গদ্দার পালিয়েছে অন্য জায়গায়
যেসব আসনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সব আসনে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কার্য মনে করিয়ে দিচ্ছেন, নিজের আশঙ্কার কথা। আর বলছেন, তৃণমূলকে ২০০ আসন জিততে হবে। এদিন তিনি কোচবিহার উত্তরে দলের প্রার্থী বিনয় বর্মনের সমর্থনে বানেশ্বরে হওয়া সভায় বলেন, এক গদ্দার পালিয়ে অন্য জায়গায় গিয়েছে। তিনি বলেন, দলের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে লড়াই করছে এক গদ্দার।

সব খেয়ে বিজেপিতে
মিহির গোস্বামীর নাম না করে তিনি বলেন, ট্রান্সপোর্টের চেয়ারম্যান, ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সব খেয়ে ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছে। তৃণমূল সুপ্রিমো নাম না করেই বলেন, কোনও দিন ঘর থেকে বেরোয় না, ফোন ধরে না, এখটা কাজ করে না। সেই নাকি মহান নেতা। রবি ঘোষের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। রবি ঘোষকে রাত ১২ টায় ফোন করলেও ধরে। সকাল ৪ টেয় ফোন করলেও ধরে। মানুষ বিপদে পড়লে রবি যায়, বিনয় যায়। তুমি কোথায় যাও। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, তুমি আমার ফোনই ধরো না, আর অন্য লোকের ফোন কী ধরবে। এত অহংকার কেন, প্রশ্ন করেন তিনি।

পাপের শাস্তি
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী বাম-কংগ্রেসের নেতারা। তাঁরা উল্লেখ করেছেন, ২০১৬-র বিধানসভা নির্বাচনের পরে বাম-কংগ্রেস থেকে তৃণমূলে দলবদলের কথা। এবার যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাপের শাস্তিই পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications