মমতাকে মহম্মদ বিন তুঘলক এর সঙ্গে তুলনা সৌমেনের

মমতাকে মহম্মদ বিন তুঘলক এর সঙ্গে তুলনা সৌমেনের

সরকারের কোন প্ল্যানিং নেই। মহম্মদ বিন তুঘলকের রাজত্ব চলছে। সকালে এক কথা বলছে বিকালে আর এক কথা। সরকারি অফিস চালু করা এবং পরবর্তীতে দু শিফটে কাজ শুরু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই ভাষাতেই আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

মমতাকে মহম্মদ বিন তুঘলক এর সঙ্গে তুলনা সৌমেনের

তিনি বলেন, রাজ্য সরকার প্রথমে ঘোষণা করল পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত অফিস কাছারি খুলে যাবে। সেই সঙ্গে বেসরকারি অফিস মালিকদের উদ্দেশ্যেও অফিস চালু করার আবেদন জানালেন কিন্তু লক্ষ লক্ষ কর্মচারী কিভাবে অফিসে পৌঁছবেন তার কোন বন্দোবস্ত করলেন না। চরম সমস্যার সম্মুখীন হতে হলো তাদের। অফিসে যোগ না দিলে মাইনে কাটার নিদানও দেওয়া হয়েছে। কিন্তু সরকারের মাইনে কাটাটা কতটা যুক্তি সংগত তা সরকারকে ভাবতে হবে। দাবি সোমেন মিত্রের।

গত সোমবার থেকে রাজ্যের সমস্ত অফিস খুলে গিয়েছে। লোকাল ট্রেন ও মেট্রো বন্ধ থাকায় কর্মচারীদের বাসের উপর ভরসা করতে হচ্ছে। কিন্তু সময়মতো বাস না পাওয়ায় এবং ভিড়ে ঠাসা বাসে চলাচল করায় চরম বিপাকে পড়েছেন তারা। এই নিয়ে ক্ষোভ বাড়ছে কর্মচারীদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+