সবাইয়ের জন্য ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি মমতার, একুশের মাস্টারস্ট্রোক তৃণমূলের ইস্তেহারে
সবাইয়ের জন্য ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি মমতার, একুশের মাস্টারস্ট্রোক তৃণমূলের ইস্তেহারে
মমতা পরিবর্তনের সরকার গড়ার পর জনমুখী প্রকল্পে ছয়লাপ করে দিয়েছেন। দরিদ্র মানুষের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আসন্ন বিধানসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন সরকারে এলে সবার জন্য ন্যূনতম আয়ের বন্দোবস্ত করবেন তিনি। প্রতিট মানুষের হাতে যাতে ন্যূনতম অর্থ থাকে, তার জন্য পরিকল্পনা সারা তাঁর।

বাংলার প্রতিটি পরিবারে ন্যূনতম আয়
দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদরা দেশের সরকারকে এই প্রকল্প চালু করার পরামর্শ দিয়ে এসেছে। কিন্তু মোদী সরকার তা আমল দেয়নি। এবার মমতার সরকার তৃতীয়বার টানা ক্ষমতায় আসার লক্ষ্যে সেই প্রকল্প হাতে তুলে নিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি ফের সরকার গড়লে বাংলার প্রতিটি পরিবার ন্যূনতম আয়ের আওতায় আসবে।

১.৬ কোটি যোগ্য পরিবারে আর্থিক সহায়তা
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেক পরিবারের জন্য ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্রকল্প আনার ঘোষণা করেছেন ইস্তেহারে। ১.৬ কোটি যোগ্য পরিবারের কর্ত্রীকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থনীতিবিদদের পরামর্শ মেনেই এই মাস্টার-প্রোজেক্ট আনবে মমতার সরকার, যদি একুশের নির্বাচনে তারা জয়যুক্ত হয়।

ন্যূনতম মাসিক আয় কার কত
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভোট ইস্তেহারে জানিয়েছেন, মাসিক ৫০০ টাকা করে জেনারেল ক্যাটেগরিতে পাবেন সাধারণ মানুষ। ফলে জেনারেল ক্যাটাগরির মানুষদের তাদের বার্ষিক আয় দাঁড়াবে ৬ হাজার টাকা। ১ হাজার টাকা করে পাবেন তফসিলি জাতি ও উপজাতি পরিবার। তাদের বার্ষিক ১২ টাকা আয় দাঁড়াবে।

বাড়ির মহিলাদের হাতে অর্থ তুলে দিতে
মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, বাড়ির মহিলাদের হাতে অনেক সময় অর্থ থাকে না। এই সামান্য টাকাও যদি তাঁদের হাতে থাকে, তা সবারই কাজে লাগবে। সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু করা হবে ক্ষমতায় এলে। ইউনিভার্সাল বেসিক ইনকাম নামে প্রকল্পটি অর্থনীতিবিদরা চালু করতে পরামর্শ দিয়েছেন ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে। তা চালু করার অঙ্গীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications