এক কোটি বেকার যুবক-যুবতীর পাশে রাজ্য! পঞ্চায়েতের আগে কী প্রতিশ্রুতি মমতার

ইতিমধ্যে তাঁর সরকার ৮১ লক্ষ বেকারকে চাকরি দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খুব শীঘ্রই আরও এক কোটি বেকার যুবক-যুবতী রাজ্যে চাকরি পাবেন।

দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। বছর ঘুরলেই দামামা বেজে যাবে গ্রামের ভোট-যুদ্ধের। তাই এখন থেকেই প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সরকারি জনসভা থেকে তিনি প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই রাজ্যে নতুন করে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এক কোটি বেকার যুবক-যুবতীর পাশে রাজ্য! পঞ্চায়েতের আগে কী প্রতিশ্রুতি মমতার

ইতিমধ্যে তাঁর সরকার ৮১ লক্ষ বেকারকে চাকরি দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খুব শীঘ্রই আরও এক কোটি বেকার যুবক-যুবতী রাজ্যে চাকরি পাবেন। খুব শীঘ্রই এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাঁর সরকার রাজ্যে শিল্প আনার ব্যাপারে আগ্রহী। ইতিমধ্যে দেশ-বিদেশের শিল্পপতিরা বাংলা বিনিয়োগ করতে আগ্রহী। তাই বাংলার শিল্পদুয়ার শীঘ্রই খুলে যাবে বলে তিনি আশাবাদী।

এক কোটি বেকার যুবক-যুবতীর পাশে রাজ্য! পঞ্চায়েতের আগে কী প্রতিশ্রুতি মমতার

ইতিমধ্যে রাজ্যে শিল্প স্থাপন করার ব্যাপারে অগ্রণী হয়েছে ইনফোসিস। রাজারহাটে তাঁদের ৫০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। সৌদি আরবের আরমেকার মতো বড় শিল্পসংস্থাও রা্জ্যে বিনিয়োগ করছে। তাজপুর বন্দরে তাঁরা শিল্প স্থাপনের ব্যারপারে সম্মত হয়েছে। তারপর আসছে উইপ্রোও। উইপ্রোকেও রাজারহাটে ৫০ একর জমি দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে রাজ্য।

এক কোটি বেকার যুবক-যুবতীর পাশে রাজ্য! পঞ্চায়েতের আগে কী প্রতিশ্রুতি মমতার

তারপর মুখ্যমন্ত্রীর মুম্বই শিল্প বৈঠকে যোগ, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক, লন্ডন সফর, উদ্যোগপতি লক্ষ্মী মিত্তালের সঙ্গে বৈক সবকিছুই রাজ্যের পক্ষে অনুকূল বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী অর্থবর্ষেই রাজ্যে শিল্প-ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি দাবি করেন। সাকুল্যে প্রায় এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মুখ্যমন্ত্রীর দাবি।

এক কোটি বেকার যুবক-যুবতীর পাশে রাজ্য! পঞ্চায়েতের আগে কী প্রতিশ্রুতি মমতার

আগামী বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রচার শুরু করে দিলেন একপ্রকার। তাঁর সরকার মানুষের পাশে রয়েছে। জনহিতকর নানা প্রকল্প গ্রহণ করেছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে বেকার যুবক-যুবতীর পাশে দাঁড়িয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী, গতিধারার মতো প্রকল্পের মাধ্যমে। এছাড়া কৃষকদের জন্য সহায়তা থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পও গ্রহণ করেছে তাঁরা সরকার। ভবিষ্যতেও তিনি এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+