CV Anand Bose: পর পর দু'বার শ্লীলতাহানি করেছেন! মেয়েটার কান্নার ভিডিও দেখেছি! বিস্ফোরক মমতা
CV Anand Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ঘটনাকে ঘিরে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল চুপ তা নিয়েও প্রশ্ন তুললেন।
যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে লড়াই জারি থাকবে বলে পালটা জানিয়েছেন রাজ্যপাল বোস (CV Anand Bose)।

বৃহস্পতিবার রাতে প্রচারে কলকাতায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। রাত কাটান রাজভবনে। কিন্তু তার আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এবার ইস্যুতে সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
বলেন, একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত। কী ব্যবহার তাঁর সঙ্গে রাজ্যপাল করেছেন। এরপরেও আমার মন্ত্রী কেন বলেছে তা বলে পাঠিয়েছেন। এর আগে হাজরা ঘটনা এসেছে। কিন্তু কোনও দিন কোনও কথা বলিনি, মন্তব্য মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ।
কিন্তু বৃহস্পতিবার মেয়েটির কান্না আমার হৃদয় স্পর্শ করেছে। আমি কান্নার ভিডিওটা মন দিয়ে দেখেছি। একবার নয়, দুবার শ্লীলতাহানি করা হয়েছে বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনার পর মেয়েটি ভয়ে আছে। রাজভবনে কাজে যেতে ভয় পাচ্ছে বলেও মন্তব্য। আর এই ইস্যুকে সামনে রেখে মোদী এবং বিজেপিকেও আক্রমন শানান।
মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে তো থেকে এলেন। একটা কথাও বললেন (পড়ুন-মোদী) না। এমনকি যখন মেয়েটা কেঁদে বেরচ্ছিল তখন তো আপনার লোক ছিল। তারাও কেন এই বিষয়ে কথা বললেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। এরপরেও সন্দেশখালি নিয়ে কীভাবে তাঁরা অভিযোগ করেন তা নিয়েও প্রশ্ন তোলেন (Mamata Banerjee) ।
বলে রাখা প্রয়োজন, রাজ্যের সাংবিধানিক প্রধানের (CV Anand Bose) বিরুদ্ধে মারাত্ম গুরুতর অভিযোগ করেছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। গত ৫ বছর ধরে রাজভবনের পিসরুমে কাজ করছেন ওই মহিলা। রাজ্যপাল পর পর ২ বার তাঁর শ্লীলতাহানি করেন বলে রাজভবনের পুলিশ আউটপোস্টে প্রথমে ওই মহিলা অভিযোগ জানিয়েছিলেন।
এরপর বৃহস্পতিবার রাতে হেয়ারস্ট্রিট থানার পুলিশ তাঁর কাছ থেকে অভিযোগ শোনেন। কিন্তু এখনও রাজ্যপালের (CV Anand Bose) বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। সাংবিধানিক প্রধান হিসাবে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications