অনুব্রত মণ্ডল-সুব্রত বক্সিদের ফোন বিজেপির, এবার কারা ‘টার্গেট’ স্পষ্ট করলেন মমতা
অনুব্রত মণ্ডল-সুব্রত বক্সিদের ফোন বিজেপির, এবার কারা ‘টার্গেট’ স্পষ্ট করলেন মমতা
২০২১ বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্দরে ভাঙন সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। শুভেন্দু অধিকারীর মতো নে্তা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন তাতেই ঘুম উড়ে যেতে বসেছে তৃণমূলের। অনুব্রত মণ্ডল-সুব্রত বক্সিদের নাকি ফোন করেছিল বিজেপি! তাহলে আর কত না নেতাকে টোপ দিয়েছে বিজেপি!

সুব্রত বক্সি ও অনুব্রত মণ্ডলদের ফোন বিজেপির
কোচবিহারে কর্মিসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সুব্রত বক্সি ও অনুব্রত মণ্ডলদের ফোন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চান গেরুয়া শিবিরের নেতারা- এমনটাই বলা হয়েছিল। তবে অনুব্রত বা সুব্রত বক্সিরা বৈঠকে বসতে চাননি।

তৃণমূলে আরও ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি তৃণমূলের আরও অনেক হেভিওয়েট নেতাকে টোপ দিয়েছে বিজেপি। একুশের নির্বাচনের আগে তৃণমূলে আরও ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। বর্তমানে শুভেন্দুর সূত্র ধরে অনেক নেতা বেঁকে বসেছেন। এই তালিকা দীর্ঘ হওয়ার আশঙ্কা।

আদর্শকে কখনও মুছে ফেলা যায় না
তবে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেন, প্রথম দিন থেকে যারা দলে ছিলেন তাঁরা সকলেই আছেন তৃণমূলে। একটা-দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়। তিনি ঘুরিয়ে মিহির গোস্বামী, নিশীথ প্রামাণিকদের বার্তা দেন কোচবিহারের সভা থেকে। বার্তা দেন শুভেন্দুর মতো বিদ্রোহীদেরও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোশাক বদলানো যায়, আদর্শকে কখনও মুছে ফেলা যায় না। বাংলার মানুষ আদর্শ দিয়ে পার্টি করে।

আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকেই নিল বিজেপি
মমতা বলেন, ২০১৯ লোকসভায় কোচবিহার আমরা নিজেদের দখলে রাখতে পারিনি। এবার কোচবিহারকে বাঁচাতে হবে, কোচবিহাকে বাঁচাতে না পারলে বাংলা বাঁচানো যাবে না। তিনি এদিন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, লোকসভা নির্বাচনে যারা জিতেছে. তারা গুন্ডামি করছে। আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকেই বিজেপি নিল।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications