এক্সিট পোল মিলবে না, কী হবে বাংলার নির্বাচনের ফল! স্পষ্ট কথায় জানালেন মমতা

এক্সিট পোল মিলবে না, কী হবে বাংলার নির্বাচনের ফল! স্পষ্ট কথায় জানালেন মমতা

বেনজিরভাবে ভোট শেষ আর ফলাফল বেরনোর মাঝে দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করে টিপস দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বৈঠকে সকলকে আত্মবিশ্বাশী হওয়ার বার্তা দিয়ে জানালেন বাংলার একুশের নির্বাচনের ফল কী হতে চলেছে। তৃণমূল কত আসন পেয়ে ক্ষমতায় আসবে, তা স্পষ্ট করে বললেন মমতা।

জয় হবেই, কেউ লড়াইয়ের ময়দান ছাড়বেন না

জয় হবেই, কেউ লড়াইয়ের ময়দান ছাড়বেন না

মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের দলীয় বৈঠক শেষে দলীয় প্রার্থী ও নেতৃত্বের উদ্দেশে বার্তা দেন, কেউ এক্সিট পোলের ফল দেখে আর গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে হতাশ হবেন না। শেষপর্যন্ত থাকুন। জয় আমাদেরই হবে। লড়াইয়ের ময়দান ছেড়ে কেউ যাবেন না। মনে রাখবেন, এক্সিট পোল যা দেখাচ্ছে, তার থেকে অনেক বেশি আসন পেয়ে আমরা ক্ষমতায় আসব।

দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল

দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একুশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হব আমরা। এক্সিট পোল আমাদের জয়ের পূর্বাভাসই দিয়েছে, কিন্তু যে সংখ্যাক আলন জয়ের কথা বলছে, তা ঠিক নয়। আরও অনেক বেশি আসনে জিতে আমরা ক্ষমতায় ফিরব। ২ মে স্পষ্ট হয়ে যাবে, আমরা দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরছি।

প্রার্থীরা যাতে এক্সিট পোল দেখে মুষড়ে না পড়ে

প্রার্থীরা যাতে এক্সিট পোল দেখে মুষড়ে না পড়ে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে প্রার্থীদের মনোবল চাঙ্গা করতে বৈঠকে ডাকেন। কেউ যাতে এক্সিট পোলের আভাস দেখে মুষড়ে না পড়ে, তার জন্যই পেপ-টক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ আমাদের ভোট দিয়েছে, তাই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আর বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরব আমরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ দলীয় প্রার্থীদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ দলীয় প্রার্থীদের

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় প্রার্থীদের কতিপয় নির্দেশ দেন। তিনি জানান, গণনাকেন্দ্রে কী করতে হবে প্রার্থীদের এবং এজেন্টদের। কোনও বাইরের খাবার খাওয়া যাবে না। এমনকী জল পর্যন্ত খাওয়া যাবে না। চা বা অন্য কোনও পানীয়ও খাওয়া নিষিদ্ধ করে দেন তিনি। সবাইকে সচেতন থাকতে হবে। যতক্ষণ না গণনা শেষ হচ্ছে এক চুল জায়গা ছাড়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+