‘অকথা-কুকথায় উসকায় ওঁরাই’, ‘ভালো ছেলে’ কেষ্ট-র হয়ে সাফাই ‘দিদি’ মমতার

বর্ধমানের জনসভা থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে সতর্ক করেছিলেন মমতা। এবার তাঁর প্রিয় কেষ্ট-র হয়ে সাফাই দিলেন নিজেই।

'কেষ্ট মাঝে-মধ্যে বাজে কথা বলে, কিন্তু তাকে অকথা-কুকথা বলে উসকায় ওঁরাই।' বীরভূমের লালমাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতাদের তাক করে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বর্ধমানের জনসভা থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে সতর্ক করেছিলেন মমতা। এবার তাঁর প্রিয় কেষ্ট-র হয়ে সাফাই দিলেন নিজেই। সাফ জানিয়ে দিলেন, 'ওরা উসকানি দেয় বলেই মাঝে-মঝ্যে কেষ্ট বাজে কথা বলে ফেলে।'

‘অকথা-কুকথায় উসকায় ওঁরাই’, ‘ভালো ছেলে’ কেষ্ট-র হয়ে সাফাই ‘দিদি’ মমতার

সেইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বাজে কথায় কম যায় না ওঁরা। বিজেপি নেতা-নেত্রীরা বীরভূমে এসে কেষ্টর নামে অকথা-কুকথা বলে চলে যায়। সেসব সংবাদমাধ্যমে লেখা হল না। আর কেষ্ট ওই উসকানির পর মাঝে-মধ্যে কিছু বললেই তা ফলাও করে ছাপা হয়। আমি সাবধান করে দিচ্ছি, আমাদের দলের ছেলেদের সঙ্গে এভাবে আগুন নিয়ে খেলবেন না। আমি কিন্তু সব খেয়াল রাখি।'

মুখ্যমন্ত্রীর যুক্তি, 'ওঁরা রাজনীতিতে কিছু করতে না পেরে কেষ্টর নামে এইসব করে বেড়াচ্ছে। কেষ্টকে ক্ষেপিয়ে তুলছে। তার জেরেই কেষ্ট বাজে কথা বলে ফেলছে। কিন্তু তাও করা চলবে না। সংযত হতে হবে। আমরা বাজে কথার রাজনীতি করব না। সেই কারণেই আমি সতর্ক করে দিয়েছি কেষ্টকে। শুধু কেষ্ট কেন, কারও কটূ মন্তব্য বরদাস্ত করব না, অন্য কেউ আমার দলের ছেলেদের উসকালেও তা মেনে নেব না।'

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের বিরোধীদের চোখ তোলা থেকে শুরু করে নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, মুকুল রায় এমনকী কংগ্রেসের অধীর চৌধুরী, আবদুল মান্নান, সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও কু-বাক্যে বিদ্ধ করেন। বিজেপি বা অন্য দলের তরফেও তাঁকে উসকানি দেওয়া হয় সমানে। বিজেপির জেলা পর্যবেক্ষক হুমকি দেন তৃণমূলের থেকেও বেশি অরাজকতা করার। এমনকী লকেট চট্টোপাধ্যায় পর্যন্ত অনুব্রতর কানের গোড়ায় থাপ্পর মেরে কানে তালা লাগানোর বার্তা দেন। যার জেরে অনুব্রতও পাল্টা জবাব দেন লকেটকে।

এই জিনিস বীরভূমের মাটিতে চলতেই থাকে। এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডল বেফাঁস মন্তব্য করেছেন। তার জেরে সমালোচনা হয়েছে। পুলিশের মাথায় বোম মারার নিদানও তিনি দিয়েছিলেন। একাধিকবার তাঁকে সতর্কও করে দল। এর আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন অনুব্রতকে। আর এদিন তাঁর পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+