নোটবন্দির এক বছর আগেই ব্যাঙ্ক জালিয়াতির ছক! মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা

নোটবন্দির এক বছর আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল ব্যাঙ্ক জালিয়াতির। মুর্শিদাবাদের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোটবন্দির এক বছর আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল ব্যাঙ্ক জালিয়াতির। মুর্শিদাবাদের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। সেই কারণেই কিছু লোককে নিয়োগ করা হয়েছিল ব্যাঙ্কে। শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়, অনেক ব্যাঙ্কই রয়েছে এই তালিকায়। কেঁচো খুঁড়লেই কেউটে বেরিয়ে পড়বে।'

নোটবন্দির এক বছর আগেই ব্যাঙ্ক জালিয়াতির ছক! মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 'এর আগে একজন প্রতারণা করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এবার সাড়ে ১১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জড়াল আরও এক জন নীরব মোদীর নাম। তাঁকে মদত দিয়েছে কেন্দ্রের সরকারই। সবার আগে জালিয়াত চক্রে জড়িতদের মাথায় ছাতা হয়ে কে বা কারা ছিলেন, তাঁদের খোঁজ দরকার। জানা দরকার কে প্রশ্রয় দিয়েছেন এইসব প্রতারকদের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এসবই পূর্ব পরিকল্পিত। নোটবন্দির এক বছর আগেই পরিকল্পনা ছকা হয়ে গিয়েছিল। তারপর সেই পরিকল্পনামাফিকই ব্যাঙ্কে লোক নিয়োগ করা হয়। তাঁরাই এই প্রতারণার মাথা। এই সরকারের হাতে দেশের মানুষ সুরক্ষিত নন। দেশের মানুষের দুর্ভাগ্য যে, ভারতে বিজেপির মতো একটা দল ক্ষমতায় রয়েছে।'

তিনি আরও বলেন, 'কেন্দ্রের শাসক দল মানুষকে পরিষেবা দিতে পারে না। মানুষকে অন্ধকারে রেখে তাঁদের সঞ্চিত অর্থ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। মানুষকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সেই নোটবন্দি থেকে শুরু। তারপর জিএসটি, এফআরডিআই বিল আনার চেষ্টা আর এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি। ক্ষমতায় থাকার জন্য এই সরকার যা খুশি তাই করে বেড়াচ্ছে। মানুষ এসব মেনে নেবে না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+