আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল! বিস্ফোরক মমতা

বিধানসভা নির্বাচনের আগে কালীঘাটেই পদ্ম ফোটানোর কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুভেন্দুর এহেন বক্তব্য শোনা যায়।

বিধানসভা নির্বাচনের আগে কালীঘাটেই পদ্ম ফোটানোর কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুভেন্দুর এহেন বক্তব্য শোনা যায়। নতুন করে যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বাজেট অধিবেশনে বিধানসভায় অংশ নেন তিনি। আর সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। আর তা বক্তব্য রাখতে গিয়েএকেবারে ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানান তিনি।

শুধু তাই নয়, দক্ষিণ কলকাতায় কয়লা কাণ্ডে টাকা উদ্ধার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মনজিৎ সিংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি ছবি দেখান

মনজিৎ সিংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি ছবি দেখান

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মনজিৎ সিংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি ছবি দেখান। যিনি কিনা বালিগঞ্জের ব্যবসায়ী। শুধু তাই নয়, সম্প্রতি কয়লা কাণ্ডে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে তাতে নাম জড়িয়েছে মনজিৎ সিংয়ের। এমনকি এই ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের যোগ সামনে এসেছে। আর সেই ছবি তুলেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। এই লোককে দিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া ছক সাজানো হয়েছিল বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওরা যায়নি। আর তা নিয়ে যেতে পারেনি বলেই শুভেন্দু গায়ের ঝাল মেটাচ্ছে বলেও এদিন বক্তব্য রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নন্দীগ্রামের সময় কোথায় ছিল?

নন্দীগ্রামের সময় কোথায় ছিল?

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বর্তমান এবং অতীতের রাজনৈতিক অবস্থাকে তুলে ধরেও তীব্র আক্রমণ শানান মমতা। বলেন, নন্দীগ্রামের সময় কোথায় ছিল? বাবাকে মন্ত্রী করা হয়েছিল বলে সেবার শপথগ্রহণে যায়নি বলেও তোপ দাগেন মমতা। এমনকি একেবারে জমিদারের মতো ওরা বড় হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি।তৃণমূলের সবাই চোর ডাকাত। কিন্তু তোমরাও কি সাধু পুরুষ? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলায় বিজেপি, কংগ্রেস, সিপিএম এক হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 সিং মারলে কী হবে? গরু নিয়ে উদ্বিগ্ন মমতা

সিং মারলে কী হবে? গরু নিয়ে উদ্বিগ্ন মমতা

অন্যদিকে গরুকে জড়িয়ে ধরা নিয়েও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ভ্যালেন্টাইন ডে'তে গরুকে জড়িয়ে ধরতে বলছে ওরা। আর এরপরেই উদ্বেগ প্রকাশ করেন মমতা বলেন, সিং মারলে কী হবে? গুঁতোলে কী হবে? ইন্সিউরেন্স করা আছে তো? আর এই বিষয়ে বলতে গিয়ে অবশ্য স্বাস্থ্যসাথী কার্ডের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। না থেমেই তিনি আরও বলেন, "গরুকে জড়িয়ে ধরার আগে ১০ লক্ষ টাকার বিমা করে দিন। আমরা নিশ্চিত আলিঙ্গন করব।" গরুর পাশাপাশি মোষকে নিয়ে কিছু ভাবার জন্যও কেন্দ্রকে অনুরোধ জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+