২৫ কোটি টাকায় পেগাসাস বিক্রি করতে এসেছিল! আরও এক বিস্ফোরক দাবি মমতার
গত কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন যে, তাঁর কাছেও পেগাসাস বিক্রি করতে এসেছিল। কিন্তু তিনি কেনেননি। কিন্তু আজ নবান্নে বসে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে এই ইস্যুতে ফের একবার বিজেপকে আক্রমণ করতেও ছাড়লেন
পেগাসাস ইস্যুতে ফের চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! গত কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন যে, তাঁর কাছেও পেগাসাস বিক্রি করতে এসেছিল। কিন্তু তিনি কেনেননি। কিন্তু আজ নবান্নে বসে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে এই ইস্যুতে ফের একবার বিজেপকে আক্রমণ করতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী।

আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা মেশিন সব জায়গাতেই বিক্রি করতে গিয়েছিল। তেমনই এখানেঅয়া আমদের পুলিশের কাছে বিক্রি করতে এসেছিল। সেই সময়ে প্রায় ২৫ কোটি দাম নেবে বলে জানিয়েছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাও আজ থেকে চার থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা বলেও জানিয়েছেন তিনি।

তবে এখানেই শেষ নয়, মমতা বলেন, আমাকেও এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু পরিস্কার জানিয়ে দিয়েছিলাম এই সব চাই না। এটা যদি দেশের কাজে ব্যবহার হয় কিংবা নিরাপত্তার কাজে ব্যবহার হয় তাহলে ঠিক আছে। কিন্তু এটা নিয়ে রাজনৈতিক ব্যবহার! তা মোটেই ঠিক নয় বলে দাবি প্রশাসনিক প্রধানের।
এমনকি বিচারক, অফিসারদের বিরুদ্ধেও এটাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তা ঠিক নয় বলেই দাবি তাঁর। তবে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছর পেগাসাস ইস্যুতে চরম বিতর্কে পড়তে হয়েছে মোদী সরকারকে। একাধিক ব্যক্তিত্বের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। সেই তালিকায় বিচারপতি থেকে শুরু করে খোদ মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও ছিলেন বলে ফাঁস হয় তথ্য।
এমনকি তালিকায় রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ নেতারাও ছিলেন। বিশেষ করে বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন অভিষেকের পাশাপাশি প্রশান্ত কিশোরের ফোন ট্যাপ করা হয়েছিল বলেও তথ্য সামনে আসে। এমনকি তাঁর ফোনেও আড়ি পাতার আশঙ্কায় ভুগছিলেন মমতা বন্দ্যোপধ্যায়।
আর সেদিকে তাকিয়ে পেগাসাস-কাণ্ডে তদন্ত চান তিনি। এমনকি সবার আগে একটি কমিশন এই বিষয়ে গঠন করেছিলেন। যদিও এহেন কমিশন নিয়ে প্রশ্ন ওঠে। আর এহেন বিতর্কের মধ্যেই সম্প্রতি বিধানসভায় মমতা জানান, পেগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু কেনা হয়নি।
তা বিজেপি রাজ্যগুলি কিনেছিল বলেও দাবি করেন তিনি। এমনকি পেগাসাস চন্দ্রবাবু'র সরকার থাকার সময়ে ওই রাজ্য কিনেছিল বলেও দাবি করেন। আর তা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এর মধ্যেই এই বিষয়ে আরও তথ্য দিলেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications