অভিভাবকহীন রাজ্য নির্বাচন কমিশন! মমতা বললেন এমন সমস্যায় আগে পড়তে হয়নি
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাজ্যপাল-নবান্ন সংঘাত! ইতিমধ্যে মেয়াদ শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের। ফলে অভিভাবকহীন এই মুহূর্তে কমিশন। বিশেষ করে সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে কে হবেন রাজ্যপাল তা নিয়ে সংঘাত চরমে।
তবে এই অবস্থায় মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, গত ২৮ মে রাজ্য নির্বাচন কমিশনার পদ থেকে মেয়াদ শেষ হয়েছে বর্তমান কমিশনার সৌরভ দাসের। আর এরপরের দিনেই প্রথা অনুযায়ী ২৯ মে নতুন কমিশনার পদে কারোর দায়িত্ব নেওয়ার কথা ছিল। সেই মতো রাজীব সিনহাকে দায়িত্বে আনতে চাইছে নবান্ন। যিনি কিনা রাজ্য প্রশাসনে অভিজ্ঞ এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ।

বিশেষ করে সামনে যখন পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেখানে রাজীব সিনহাই গুরুত্বপূর্ণ বলে মনে করে নবান্ন। কিন্তু রাজীব সিনহাকেই কেন প্রস্তাব করা হচ্ছে সে বিষয়ে পাল্টা নবান্নের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এবং আরও কয়েকটি নামও চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। সেই মতো আরও বেশ কয়েকটি নাম পাঠানো হয়েছে বলেও খবর। কিন্তু এরপরেই কার্যত স্পিকটি নট রাজভবন।
এই অবস্থায় রাজ্যভবন এবং নবান্নের মধ্যে সংঘাত দেখছে রাজনৈতিকমহল। যদিও এই অবস্থা নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আগে থেকে বলা হচ্ছে। এমনকি নামও পাঠানো হয়েছে। নাম পছন্দ না হলে ফাইল রিটার্ন করে দেওয়ার কথাও এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই কমিশনের পদ খালি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। কীভাবে কি হবে। আগে কখনও এমন সমস্যায় পড়তে হয়নি বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে মাথা নত করার কোনও প্রশ্ন নেই বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications