আমিও হিন্দু...! মুঙ্গের থেকে বাহিনী এনে অশান্তি করানো হচ্ছে বলে বিস্ফোরক মমতা

ক্রিমিনালদের নিয়ে এসে হিংসা করছে! রাজ্যের একের পর এক হিংসার ঘটনায় ফের একবার কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক কর্মসূচি নিয়ে চারদিনের পূর্ব মেদিনীপুরে সফরে গিয়েছেন তিনি। আর সেখান থেকে অশান্তি নিয়ে ফের একবার কড়া বার্তা প্রশাসনিক প্রধানের। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে পালটা তৃণমূলকে আক্রমণ বিজেপির। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, অরাজকতা পরিস্থিতি রাজ্যের। সামলাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন বালুরঘাটের এই বিজেপি সাংসদ।

বাংলার মানুষ হিংসা পছন্দ করে না

বাংলার মানুষ হিংসা পছন্দ করে না

এদিন দিঘাতে একটি সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে একযোগে বিজেপি এবং সিপিএমকে আক্রমণ শানান তিনি। একই সঙ্গে রাজ্যের উন্নয়নের বার্তাও সেই সভা থেকে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, হিংসা নিয়েও বার্তা দেন তিনি। বলেন, বাংলার মানুষ হিংসা পছন্দ করে না। এটা বাংলার সংস্কৃতি নয় বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিজেপি সবসময়ে হিংসা করছে বলেওঁ আক্রমণ তাঁর।

মুঙ্গের থেকে বাহিনী নিয়ে অশান্তি করানো হচ্ছে

মুঙ্গের থেকে বাহিনী নিয়ে অশান্তি করানো হচ্ছে

শুধু তাই নয়, বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে ওঁরা অশান্তি করছে বলেও তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। মুঙ্গের থেকে বাহিনী নিয়ে অশান্তি করানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এমনকি হাওড়াতে অশান্তি করতে বুলডোজার, ট্রাক্টার নিয়ে গিয়েছিল বলেও আক্রমণ তাঁর। এরা রামের নামে বদনাম করছে। আর এই সমস্ত বিষয়কে সামনে রেখেই বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এরপরেও কেন ব্যবস্থা নেপয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আমিও হিন্দু...।। স্বামী বিবেকানন্দ-রামকৃষ্ণ যে ধর্মের কথা বলে আমি সেই ধর্মে বিশ্বাসী। আমি সর্বধর্ম সম্মোন্বয়ে বিশ্বাসী বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্দুক নিয়ে এমন নাচ তো সিপিএম করতো

বন্দুক নিয়ে এমন নাচ তো সিপিএম করতো

অন্যদিকে সিপিএমকেও দিঘাতে দাঁড়িয়ে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বন্দুক নিয়ে এমন নাচ তো সিপিএম করতো। আর তা বলতে গিয়ে নন্দীগ্রাম-খেজুরির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, একদিনের সিপিএমরা আজ বিজেপির ওস্তাদ হয়েছে বলেও দাবি তাঁর। তবে সেখান থেকেই শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি। স্পষ্ট বার্তা, অন্যায় করে কেউ পাড় পাবে না। সব নজর রাখা হচ্ছে। এমনকি বাইরে থেকে যারা আসছেন সেদিকেও নজর রাখা হচ্ছে বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+