Bengal Panchayat Election 2023: ' আমাদের বহু ব্যালট বাতিল হয়েছে', অন্তর্ঘাত নিয়ে বিস্ফোরক মমতা
West Bengal Panchayat Election 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে গ্রাম বাংলার দখল থাকল তৃণমূলের হাতেই। একের পর এক পঞ্চায়েতে ব্যাপক জয় পেয়েছে শাসকদল। আর এরমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পঞ্চায়েত নির্বাচনে (Bengal Panchayat Election) বেরিয়ে চোট পেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপর থেকে বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। দীর্ঘ প্রায় ১৫ দিন পর আজ বুধবার নবান্নে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সাংবাদিক বৈঠকে কার্যত চাঞ্চল্যকর অভিযোগ তাঁর।

মমতা বলেন, আমাদের বহু ব্যালট বাতিল হয়েছে। নির্বাচনে অনেকে কাজ করেন। যার মধ্যে কো-অর্ডিনেশন কমিটির অনেক সরকারি কর্মচারী ছিলেন। ব্যালট পেপারে আমাদের সই করা হয়নি অনেক জায়গাতে। ফলে আমাদের ব্যালট বাতিল হয়েছে বলে এদিন মারাত্মক অভিযোগ করেন প্রশাসনিক প্রধান। শ্যুধু তাই নয়, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি।
একাধিক বুথে জিতলেও বেশ কয়েকটি জায়গাতে শোচনিয় হার হয়েছে শাসকদলের। আর এই হারের পিছনে কার্যত অন্তর্ঘাত রয়েছে। এমনটাই ইঙ্গিত এদিন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলে রাখা প্রয়োজন, ব্যালটের প্রতিটিতে প্রিসাইডিং অফিসারের স্ট্যাম্প এবং স্বাক্ষর থাকাটা বাধ্যতামূলক। আর তা না থাকলে সেই ব্যালট বাতিল হয়ে যায়। আর সেই নিয়মেই বহু ভোট তৃণমূলের বাতিল হয়ে গিয়েছে বলে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
যদিও এই বিষয়ে কোর্ডিনেশন কমিটির তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে গত কয়েকমাস ধরে বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কোর্ডিনেশন কমিটি। আর তা নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয়েছে। চিরকুটে চাকরি পেয়ে আন্দোলন চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রশাসনিক প্রধান। আবার কখনও কোর্ডিনেশনে কমিটির পরিবারের লোকজন বাম আমলে কীভাবে চাকরি পেয়েছেন তা নিয়েও আক্রমণ শানিয়েছেন।
এবার পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েকটি বুথে হারা নিয়ে আন্তঘাতের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এজন্যে সরাসরি কোর্ডিনেশন কমিটিকেই দায়ী করলেন তিনি। আর এহেন অভিযোগ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications