আনিস-কাণ্ডে গ্রেফতার দুই, সিবিআই তদন্তে বিচার নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের
আনিস মৃত্যুর ঘটনায় প্রায় কয়েকদিন কেটে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত! সামনে আসছে একের পর এক তথ্য। যদিও এই ঘটনায় ইতিমধ্যে সিট গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সিট
আনিস মৃত্যুর ঘটনায় প্রায় কয়েকদিন কেটে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত! সামনে আসছে একের পর এক তথ্য। যদিও এই ঘটনায় ইতিমধ্যে সিট গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর তা দেওয়া মাত্রই এই সিট কাজ করে দিয়েছে।

কিন্তু এই সিটের তদন্ত রাজি নয় আনিসের পরিবার। তাঁদের দাবি, এই ঘটনায় সিবিআইকে দিয়েই তদন্ত করতে হবে। আর তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে বলেও দাবি তাঁর। দুজনেই পুলিশ কর্মী বলে জানা যাচ্ছে।
এদিন মমতা বলেন, পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করছে। আমি এর মধ্যে ঢুকে কোনও প্রভাব খাটাতে চাই না। তবে আনিসের পরিবারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কড়া ভাবেই পুলিশ এগোচ্ছে। ফলে সবরকম ভাবে পুলিশকে কাজ করার বার্তা দেন তিনি।
তবে রাজ্য সরকারকে যেন কেউ দুর্বল না ভাবে সে বিষয়েও সবাইকে কড়া বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এই ঘটনায় যে ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ চলছে তা সমাজের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে জানান তিনি।
বলেন, আন্দোলন করলে, অবরোধ হলে রাস্তা বন্ধ থাকছে। মঙ্গলবার দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখা হয়। যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন হলে বাইরে থেকে শিল্প আসবে কী করে। কলকাতায় বারবার বিক্ষোভ হয়। এটা বন্ধ হওয়া দরকার। গত ৩০ বছরে যা হয়েছে তা আর হবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। নাম না করে বিরোধী শিবিরকেও আক্রমণ শানান মমতা।
পাশাপাশি সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, হাথরাস কিংবা সিঙ্গুর কোন ঘটনায় সিবিআই বিচার পেয়েছে মানুষ? কাকে গ্রেফতার করেছে? কার্যত কেন্দ্রীয় তদন্তের প্রক্তিয়া নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন ডিজিপি মনোজ মালব্য। তাঁর দাবি, সিট এবং রাজ্য পুলিশ বারবার তদন্তে বাধা পাচ্ছে। সঠিক ভাবে তদন্ত করতে পারছে না। কিন্তু এরপরেও বেশ কিছু সুত্র পাওয়া গিয়েছে বলে দাবি তাঁর।
একই সঙ্গে ডিজিপি জানান, আগেই তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আরও দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান জিডিপি। একজনের নাম কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই আমতা থানাতেই কর্মরত বলে জানা গিয়েছে।
অন্যদিকে এদিন দুপুরে ফের একবার সিটের তদন্তকারী আধিকারিকরা আনিসের বাড়ি যান। তাঁর পরিবারকে তদন্তে সাহায্য করার জন্যে বলেন। কিন্তু সিবিআই তদন্তে কার্যত জেদ করেই বসে আনিসের বাবা। এমনকি আজ দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা বলা হলেও তাতেও রাজি হয়নি পরিবার।












Click it and Unblock the Notifications