'সরকারি ধরনা নয়, দলের অবস্থান বিক্ষোভ', তৃণমূলের প্রতীক ব্যবহার নিয়ে বিতর্কের অবসান ঘটালেন মমতা

সরকারি প্রতিবাদ সভা নয়। তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই অবস্থান বিক্ষোভ হচ্ছে। সেকরণেই মঞ্চে দলীয় প্রতীক। কোনও সরকারি টাকা ব্যবহার করে এই অবস্থান বিক্ষোভ হচ্ছে না বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যেহেতু তিনি এবং তাঁর দলের অনেক নেতাই রয়েছেন সরকারি পদে। সেকারণে দল এবং সরকার এক হয়ে গিয়েছে।

দলের কর্মসূচি

দলের কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আম্বেদকারের মূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই পার্টির কর্মসূচি। সরকারি কর্মসূচি নয়। সেকারণেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে। স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেহেতু দলের অনেক নেতাই সরকারি পদে রয়েছেন সেকারণে তাঁরা এই ধরনা মঞ্চে উপস্থিত রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সরকারি পদে রয়েছেন। ফিরহাদ হাকিম, অরূপ রায়, সুজিত বসু থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রী মঞ্চে উপস্থিত রয়েছেন।

ধর্না মঞ্চে কেন দলীয় প্রতীক

ধর্না মঞ্চে কেন দলীয় প্রতীক

দুপুর ১২টা থেকে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না মঞ্চে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বঘোষিত কর্মসূচি মেনেই আজ থেকে ধর্না শুরু করেছেন তিনি। সেই ধর্না চলবে আগামীকাল পর্যন্ত। অর্থাৎ ৩০ মার্চ পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। আগামিকাল পর্যন্ত ধরনা মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান পাশে নিয়ে তাতে মালা দিয়ে ধর্না আন্দোলনে বসেছেন তিনি। মঞ্চে রাখা হয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের কাট আউট। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কাট আউট রাখা হয়েছে। এরই মধ্যে ধরনা মঞ্চে কেন দলীয় প্রতিক রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

ওয়াশিং মেশিন নিয়ে প্রতিবাদ

ওয়াশিং মেশিন নিয়ে প্রতিবাদ

ধর্নামঞ্চে ওয়াশিং মেশিনও নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস ছেেড় যাঁরা বিজেপিতে গিয়েছে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। শুভেন্দ অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এই নিয়ে তুমুল প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বারবারই অভিযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দিলেই কি ওয়াশিং মেশিনে কাচা হয়ে দুর্নীতি মুক্ত হয়ে যান নেতারা। সেটা বোঝাতেই ধর্না মঞ্চে একেবারে ওয়াশিং মেশিন নিয়ে এসে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।

ধরনা মঞ্চে চলছে গান

ধরনা মঞ্চে চলছে গান

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ধরনা মঞ্চে রয়েছেন তাঁর মন্ত্রিসভার একাধিক নেতা মন্ত্রী। রয়েছেন ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, অরূপ রায়, চন্দ্রীমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরাও। একাধিক নেতা মন্ত্রী আসছেন দেখা করে যাচ্ছেন নেত্রীর সঙ্গে। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে যাচ্ছেন তাঁরা। তৃণমূল যুব কংগ্রেসের সভা শেষ হওয়ার পরেও একাধিক নেতামন্ত্রী সেখানে এসে উপস্থিত হচ্ছেন তাঁরা সেখানে দলনেত্রীর আন্দোলনকে সমর্থন জানাতে আসছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+