এপিসেন্টার নন্দীগ্রামে কোন বাড়িতে 'বহিরাগত'! প্রমাণ হাতে কমিশনে তৃণমূল

ভোটের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোদ করেছেন গতকাল রাত থেকে নন্দীগ্রামে বহিরাগতরা হুকমি দিচ্ছে ভোটারদের।

ভোটের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোদ করেছেন গতকাল রাত থেকে নন্দীগ্রামে বহিরাগতরা হুকমি দিচ্ছে ভোটারদের। তাঁদের ভয় দেখাচ্ছে।

নন্দীগ্রামে অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। আগামি কাল হাইভোল্টেদ ভোট নন্দীগ্রামে। বিেজপি কটাক্ষ করে বলেছে নার্ভাস হয়ে এই সব ভুল বকছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

ভোটের কয়েকঘণ্টা আগে নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন গতকাল রাত থেকে বহিরাগতরা নন্দীগ্রামের ভোটারদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। অবাধ ভোটের দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। প্রচারে যাওয়ার আগে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন বাড়িতে বহিরাগত

কোন বাড়িতে বহিরাগত

নন্দীগ্রামে জড়ো হয়েছেন বগিরাগতরা! মমতার এমন অভিযোগ করার পর কার্যত প্রমাণ হাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। এলাকার কোন কোন বাড়িতে বহিরাগতরা জড়ো হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনকে জানানো হয়েছে। এমনটাই দাবি তৃণমূলের।

ভুল বকছেন মমতা

ভুল বকছেন মমতা

তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে গিয়েছেন ভোটের আগে সেকারণে ভুল বকছেন তিনি। মমতা হারবেন জেনেই এই সব করছে।শাসক দল বারবার কমিশনে কাছে যাচ্ছে হিংসার অভিযোগে এতেই প্রমাণ হয় তাঁরা হারের ইঙ্গিত পেয়ে গিয়েছে এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ দাস। এই বারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন।

১৪৪ ধারা নন্দীগ্রামে

১৪৪ ধারা নন্দীগ্রামে

হাইভোল্টেজ লড়াই। সতর্ক কমিশন। আর তাই কোনও জায়গাতেই ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আর সে কারণে মঙ্গল সাড়ের চারটের পর থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোথায় একসঙ্গে বেশি লোক জড়ো হতে পারবেন না। বারবার মাইকে সে বিষয়টি প্রচার করা হচ্ছে। এছাড়াও নন্দীগ্রামে ঢোকার মুখে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক গাড়ি, ব্যাক্তিকে পরীক্ষা করা হচ্ছে। করা হচ্ছে চেকিংয়ের ভিডিগ্রাফিও। একেবারে কড়া হাতে মোকাবিলা করা হচ্ছে।

নন্দীগ্রামের সব বুথ স্পর্শকাতর

নন্দীগ্রামের সব বুথ স্পর্শকাতর

নন্দীগ্রামের সব বুথকেই স্পর্শকারত হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। প্রতিবুধে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ভোটের আগের দিন থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এছাড়াও সমস্ত বুথেই থাকবে মাইক্রো অবজার্ভার। ৭৫ শতাংশ বুথে ওয়েব কাস্টের মাধ্যমে নজরদারি চালানো হবে। নন্দীগ্রামে ১ জন করে সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

বহিরাগত ইস্যুতে সতর্ক কমিশন

বহিরাগত ইস্যুতে সতর্ক কমিশন

নন্দীগ্রামে বহিরাগতরা জড়ো হয়েছে। রাতের অন্ধকারে ভোটারদের ভয় দেখাচ্ছে তাঁরা। এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তৃণমূলের তরফেও একাধিক বার কমিশনে এই বিষয়ে জানানো হয়েছে। শাসকদলের অভিযোগ, বিভিন্ন বাড়িতে বহিরাগতদের জড়ো করে রাখা হয়েছে। সেই বিষয়ে সতর্ক নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, সমস্ত হোটেল, লজগুলিতে বাড়তি নজরদারি রাখতে বলা হয়েছে স্থানীয় থানাগুলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+