Mamata Banerjee: দিশাহীন-গরিব বিরোধী বাজেট, বাংলা বঞ্চিতই রইল, তীব্র নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
একেবারেই জনবিরোধী বাজেট। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটকে এমন ভাষাতেই কটাক্ষ করকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন , এই বাজেটে কোনও দিশা নেই। পুরোটাই দিশাহীন বাজেট। গরিবদের কোনও কথাই ভাবা হয়নি এই বাজেটে।
বাংলাকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে। ১ লক্ষ ১৭ হাজার কোটি টাকার কোনও কিছুই দেয়নি। উল্টে জিএসটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একটি রাজনৈতিক দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাজেট তৈরি করা হয়েছে।

বিহার এবং অন্ধ্র প্রদেশের উন্নয়নে ঢালাও বরাদ্দ ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু বাকি রাজ্যগুলির দিকে ঘুরেও তাকায়নি। বাংলার জন্য কোনও বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া মেটানো হচ্ছে না। উল্টে বাংলাকে বঞ্চিত করা হয়েছে । বাংলা থেকে জিএসটি কেটে নিয়ে যাচ্ছে অথচ টাকা দেওয়া হচ্ছে না।
এই বাজেটকে একেবারেই গরিবের বাজেট বলে মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট পেশ করেছে মোদী সরকার। বাজেটের কোনও ভিশনই নেই। তবে রাজ্যের দাবি আদালে নীতি আয়োগে তিনি সওয়াল করবেন বলে জানিয়েছেন। নীতী আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের কি দাবি দাওয়া রয়েছে সেটা আগে থেকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। সে
ইতিমধ্যেই তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। তারপরে বৈঠকে যখন তাঁকে বলতে বলা হবে তখন তিনি বলবেন। তবে এই বাজেকটে কোনও ভাবেই তিনি জনমুখী বাজেট বলে মানতে নারাজ। উল্টে সাধারণ মানুষকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। কর্মসংস্থান কোথায় হবে তার কোনও সঠিক উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বাংলা গোটা দেশের স্বাধীনতা সংগ্রামে এতো বলিদান করেছে সেই বাংলাকে বারবার বঞ্চিত করে রাখা হয়েছে। এর জবাব আবার মানুষ দেবে বলে এদিব আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেসও মোদী সরকারের এই বাজেটকে জনবিরোধী বাজেট বলেই আক্রমণ করেছে।












Click it and Unblock the Notifications