'দিল্লি চক্রান্ত করছে', মালদহে স্কুলে বন্দুকবাজের হামলা নিয়ে কড়া বার্তা মমতার

মালদহে স্কুলে বন্দুকবাজের হামলার ঘটনার নেপথ্যে দিল্লির চক্রান্ত রয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, দিল্লি থেকে পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে বাংলাকে অশান্ত করে তোলা হচ্ছে।

বুধবার মালদহের স্কুলে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। মালদহের মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে বুধবার দুপুরে হঠাৎই ঢুকে পড়েন এক যুবক। তাঁর হাতে ছিল পেট্রোল বোমা এবং পিস্তল। ক্লাসরুমের ভেতরে ঢুকে রীতিমত পড়ুয়াদের পণবন্দি করার হুমকি দেন তিনি।

mamata-banerjee
Photo Credit: ছবি সৌ:মমতা বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

তিনি বন্দুক উঁচিয়ে দাবি করতে থাকেন তাঁর ছেলে নিখোঁজ তাকে খুঁজে বের করে দিতে হবে। একেবারে ফিল্মি কায়দায় পুরো ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে যায়। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যায় পুলিশ। সাদাপোশাকের পুলিশ গিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করে। কথায় ভুলিতে হঠাৎই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে তাঁর হাত থেকে বন্দুক কেড়ে নেয় পুলিশ।

মালদহ স্কুলে বন্দুকবাজ

সঙ্গে সঙ্গে তাঁকে ক্লাস রুমের বাইরে নিয়ে আসা হয়। সেখানে তাঁর পা থেকে একটি ক্ষুরও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্কুলের মধ্যে এভাবে বন্দুক হাতে ঢুকে পড়ার ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুলের মধ্যে কীভাবে বন্দুকহাতে সেই যুবক ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে নতুন করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি চক্রান্ত করে এই করাচ্ছে। দিল্লি থেকে চক্রান্ত হচ্ছে বাংলাকে অশান্ত করার জন্য। আজ পুলিশ এবং সাংবাদিকরা সেই চক্রান্ত ভেস্তে দিয়েছে। এর জন্য িতনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বারবার উত্তরবঙ্গকে টার্গেট করে চলেছে বিজেপি। দিল্লি থেকে পরিকল্পনা করা হচ্ছে বাংলাকে অশান্ত করার জন্য। পুলিশকে টার্গেট করা হচ্ছে। সেকারণে রাজ্যবাসীকে সতর্ক থেকে চোখ কান খোলা রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। কলকাতা থেকে উত্তরবঙ্গ গোটা রাজ্যে জোন তৈরি করে অশান্তি করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য রামনবমীকে কেন্দ্র করে হাওড়া এবং রিষড়ায় অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছিল। ধর্মীয় মিছিলের নাম করে অস্ত্র নিয়ে মিছিল করা হয় এবং মিছিল থেকে টার্গেট করে অশান্তি পাকানো হয়েছিল বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পুরো পরিকল্পনার নেপথ্যে ছিল বিজেপি। দিল্লি থেকে পরিকল্পনা করে এই সর রাজ্যে ঘটানো হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+