কমিশনের বদলি খারিজ করে ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল মমতার
কমিশনের বদলি খারিজ করে ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল মমতার
নিজেদের পছন্দ মতো আধিকারীকদের পদে বসিয়েছিল নির্বাচন কমিশন। সরকারের প্রভাব যাতে কোনও ভাবেই না থাকে সেই নিরপেক্ষতা বজায় রাখতেই আমলা স্তরে রদবদল করা হয়েছিল বলে দাবি করে কমিশন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসতেই ফের নিজের পছন্দ মতো আমলাদের নিজের পছন্দের জায়গায় নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডিশনাল চিফ ইলেক্টরান অফিসার পদ খেকে সরিয়ে আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষকে তাঁর আগের পদে ফেরানো হল। আগে তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব ছিলেন।

একই সঙ্গে আরও এক আমলার বদলি করালেন মমতা। কমিশন তাঁকে অ্যাডিশনাল চিফ ইলেক্টরাল পদে বসিয়েিছল। আইএএস স্মারকি মহাপাত্রকে সরিয়ে আনা হল অর্থ দফতরে। সেই দফতরের সচিব পদে বসানো হয়েছে তাঁকে। ২০০২ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার স্মারকি মহাপাত্র। ভোট মিটতেই আমলা এবং পুলিশ স্তরে রদবদলে তৎপর হয়েছিলেন মমতা। বীরভূমের জেলা শাসক ও এসডিপিওকে বদলি করা হয়। বীরভূমের নতুন জেলা শাসক হতে চলেছেন বিধানচন্দ্র রায়। তিনি খাদ্য দফতরের যুগ্মসচিব ছিলেন। অন্যদিকে ডিপি কারনারকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ডিরেক্টর পদে বসানো হয়েছে। বিশ্ববাংলা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কাজ করবেন তিনি।
নিখিল নির্মলকে করা হয়েছে বস্ত্রমন্ত্রকের ডিরেক্টর। হাওড়ার পুর কমিশনার অভিষেক তিওয়ারিকে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব পদে বসানো হয়েছে। ধবল জৈনকে বসানো হয়েছে অভিষেক তিওয়ারির জায়গায়। নদিয়ার জেলাশাসক পার্থ ঘোষকে সরিয়ে তাঁকে পশ্চিমবঙ্গ অ্যাগ্রো মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications