নদিয়ায় জেলা তৃণমূলের দায়িত্বে মহুয়া, উত্তরবঙ্গে ডানা ছাঁটা হল গৌতম, অর্পিতা, রবি ঘোষদের
নদিয়ায় জেলা তৃণমূলের দায়িত্বে মহুয়া, উত্তরবঙ্গে ডানা ছাঁটা হল গৌতম, অর্পিতা, রবীন্দ্রনাথদের
লোকসভা ভোটে ৪২-এ ৪২ তো হয়নি। উল্টে উত্তরবঙ্গটাই হাতছাড়া হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হারানো জমি উদ্ধার করতে একুশের ভোটে তাই কঠিন হয়েছেন নেত্রী। কোনও ফাঁক রাখতে নারাজ। দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্বের কোনও জায়গা রাখতে চাননি মমতা। তাঁই ডানা ছেঁটেছেন একাধিক নেতার। নিয়ে এসেছেন উদ্যমী নবীনদের।

নজরে উত্তরবঙ্গ
একুশের বিধানসভা ভোটে ত্রিস্তরীয় দল সাজিয়েছেন মমতা। কোর কমিটি বা স্টিয়ারিং কমিটি, রাজ্য কো অর্ডিনেশন কমিটি এবং রাজ্য কমিটি। এই ত্রিস্তরীয় কমিটিতে জায়গায় করে নিয়েছেন মমতার বিশ্বস্তি নেতা নেত্রীরা। স্টিয়ারিং কমিটি বা কোর কমিটিতে রয়েছেন মমতার ৭ সেনাপতি। তাতে জায়গা করে নিয়েছেন দার্জিলিংয়ের নেত্রী শান্তি ছেত্রী। পাহাড়কে দখলে রাখতেই শান্তা ছেত্রীকে কোর কমিটিতে জায়গা দেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল।

সরানো হল গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষদের
উত্তরবঙ্গ থেকে একে একে হাতছাড়া হয়েছে একাধিক লোকসভা কেন্দ্র। তার উপরে বেড়েছে দলের গোষ্ঠি কোন্দল। ২০১৯ সাল থেকে তা উত্তরবঙ্গে বেড়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। নবীন প্রবীণের লড়াই প্রকাশ্যে আসতে শুরু করেছিল। সেই সুযোগে বিজেপি শক্তি বৃদ্ধি করেছে উত্তরবঙ্গে। তাই গৌতম দেবকে সরানো হয়েছে দার্জিলিংয়ের দায়িত্ব থেকে। অন্যদিকে কোচবিহারেও সরানো হয়েছে রবীন্দ্রনাথ ঘোষকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ প্রতিম রায়কে। অন্যদিকে বালুরঘাটে অর্পিতা ঘোষকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হয়েছে গৌতম দাসকে।

নদিয়ায় শক্তি বাড়ল মহুয়া মৈত্রের
দলে আসার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ নির্বাচিত হওয়ার পর লোকসভা তৃণমূলের সবচেয়ে ভোকাল নেত্রী ছিলেন তিনি। সেই মহুয়ার জনপ্রিয়তা দলেও বেড়েছে। বরাবরই নেত্রীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। এবার তাই নদিয়ার েজলা সভাপতির পদে তাঁকে দায়িত্ব দিয়েছেন মমতা।

রাজ্যকমিটিতে নতুন মুখ
তৃণমূলের রাজ্য কমিটিতে এবার জায়গা করে নিয়েছেন বেশ কয়েককজন নতুন। তারমধ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুকুমার হাঁসদা, ছত্রধর মাহাত, চূড়ামণি মাহাত এবং সিপিএমের প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এই রাজ্য কমিটিতে আসার পাশাপাশি আলিপুরদুয়ারের দািয়ত্ব দেওয়া হয়েছে ঋতব্রতকে।












Click it and Unblock the Notifications