মমতার স্বপ্নের প্রকল্প! এবার মাত্র ১ টাকা কেজিতে চাল রাজ্যের রেশন গ্রাহকদের
দু-টাকার চাল এবার মিলবে মাত্র এক টাকায়। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের খাদ্য দফতরে সম্প্রতি এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
দু-টাকার চাল এবার মিলবে মাত্র এক টাকায়। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। রাজ্য সরকারের খাদ্য দফতরে সম্প্রতি এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই সিদ্ধান্ত এখন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহরের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী সিলমোহর দিলেই রাজ্যবাসী এখন থেকে এক টাকায় চাল পাবেন।

চাল এক টাকা কেজি দরে
রাজ্যের প্রায় আট কোটি মানুষ দু-টাকা কেজি দরে চাল পান। তাঁরা যাতে ওই চাল এক টাকা কেজি দরে পেতে পারেন, তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সেই প্রস্তাবে সিলমোহর পড়লেই রাজ্যবাসী এই পরিষেবা পাবেন। এর জন্য রাজ্য সরকারকে দু-শো কোটি টাকা অতিরিক্ত খরচ বহন করতে হবে।

খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় চাল
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ে একটি আলোচনায় বসে খাদ্য দফতরের আধিকারিকরা। খাদ্যমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠকে এক টাকায় চাল দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা মানুষেরা এই চাল পেয়ে থাকেন।

৫ হাজার কোটি টাকার তহবিল এই প্রকল্পে
জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও রাজ্যের খাদ্য সুরক্ষায় খাদ্যসাথী প্রকল্প মিলিয়ে ন কোটিরও কিছু রেশন গ্রাহককে চাল ও গম দেওয়ার জন্য রাজ্য সরকার বছরে ৫ হাজার কোটি টাকার বেশি নিজের তহবিল থেকে খরচ করে।

মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প
এটি মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প। সপ্তাহে মাথা পিছু দু-কেজি করে চাল দেওয়া হয়। এখন এক টাকা কেজি দরে চাল দেওয়া হলে, এই প্রকল্প আরও সাফল্যে পাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। এই প্রকল্পের আওতায় জঙ্গলমহল, সুন্দরবন, আয়লাবিধ্বস্ত বাসিন্দা, বন্ধ চা-বাগানের শ্রমিক ও সিঙ্গুরে বন্ধ প্রকল্পের স্থানের চাষিরাও এই আওতায় রয়েছেন।












Click it and Unblock the Notifications