বাংলাকে আমি বিশ্বসেরা করে ছাড়ব, তার জন্য যতদূর যেতে হয় যাব, বাঘাযতীনে পুরভোটের প্রচারে বার্তা মমতার
বাংলাকে আমি বিশ্বসেরা করে ছাড়ব, তার জন্য যতদূর যেতে হয় যাব, বাঘাযতীনে পুরভোটের প্রচারে বার্তা মমতার
পুরভোেটর প্রচারে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাকে বিশ্বসেরা করার বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঘাযতীনে পুরভোটের প্রচারে গিয়ে তিনি বলেছেন বাংলাকে বিশ্বসেরা করতে যতদূর যেতে হয় ততদূর তিনি যাবেন। কলকাতাকে উন্নয়নের বার্তা দিয়ে ইউনেস্কোর সেরার শিরোপা মনে করিয়ে িদলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

পুরভোটের প্রচারে মমতা
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় পুরভোট। হাতে আর সময় নেই। আজ শহরে ঝাঁপিয়ে প্রচার করছেন শাসক দলের প্রার্থীরা। প্রচারে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বড়বাজারে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাঘাযতীনে প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার করেন তিনি। আজই গোয়া থেকে কলকাতায় ফিরেছেন নেত্রী।

বাংলাকে বিশ্বসেরা করার বার্তা
বাঘাযতীনে পুরসভা ভোটে দলীয় প্রার্থীদের প্রচারে এসে ইউনেস্কোর সম্মান নিয়ে উছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। গতকালই ইউনেস্কোর হেরিটেজে তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, তাঁরে এখন কোথায় মুখ লোকাবেন। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে বাংলায় প্রচারে এসে মোদী থেকে অমিত শাহ সকলেই দাবি করেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। তাঁদের আজ নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন বাংলাকে তিনি বিশ্বসেরা করেই ছাড়বেন। তার জন্য যতদূর যেতে হয় তিনি যাবেন। ২০১৬ সাল থেকে বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা চালিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেকারণেই দুর্গাপুজোর আগে ক্লাবগুলিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।কারণএই দুর্গাপুজোকে কেন্দ্রে করে অনেক গরিব মানুষ কাজ পায় তাঁদের শিল্প সম্পর্কে মানুষ জানতে পারে।

কলকাতার উন্নয়নে খতিয়ান
বাঘাযতীনে পুরভোটের প্রচারে এসে কলকাতা শহরের উন্নয়নের খতিয়ান তুেল ধরেছেন তিনি। ২০২৪ সালের মধ্যে কলকাতা সহ গ্রামবাংলার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁর সরকার। গোটা দেশের মধ্যে একমাত্র বাংলাই পানীয় জলের জন্য কোনও কর নেয়না বলে দাবি করেছেন তিনি। এর জন্য কেন্দ্র অনেক প্রকল্পের টাকা আটকে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। জলের জন্য কর নেওয়ার জন্য রাজ্য সরকারকে চাপ দিয়েছে কেন্দ্র। কিন্তু তিনি তাতে রাজি হননি বলে দাবি করেছেন।

উদ্বাস্তুদের পাট্টা দেবে রাজ্য
উদ্বাস্তুদের জমি থেকে উচ্ছেদ নয় তাঁদের পাট্টা দেওয়া হবে। কেন্দ্রের জমিতে যাঁরা বাস করেন তাঁদেরও পাট্টা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা জানে কীভাবে কাজ করতে হয়। কেন্দ্র উচ্ছেদ করতে চায় আমরা উচ্ছেদ করতে দিই না। কেন্দ্রকে লিখেছিল যেখানে উদ্বাস্তুরা বসে আশে তাঁদের আমরা পাট্টা দেব। কলকাতা শহরকে যানজট মুক্ত করতে একাধিক উড়ালপুল তৈরি করা হয়েছে। আরও উড়ালপুর তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। তারাতলা থেকে টালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়া থেকে যাদবপুর,মাঝের হাট থেকে টালিগঞ্জ,
ইএম বাইপাস থেকে টালিগঞ্জ পর্যন্ত একাধিক উড়ালপুর তৈরি হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে। তিনি দাবি করেছেন রেলমন্ত্রী থাকাকালীন ২ লক্ষ কোটি টাকার মেট্রো প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন তিনি।

নীল সাদা রং
নীল সাদা রং নিয়ে তাঁকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বলে এদিন প্রচারে বলেছেন মমতা। এখন দিল্লি, মুম্বই কর্নাটক সর্বত্র নীল সাদা রং করা হচ্ছে। বাংলা জানে কীভাবে কাজ করতে হয়। নিকাশী সমস্যা দূর করতে একপ্রকার কড়া বার্তা দিয়েছেন তিনি। পুকুর বুজিয়ে বহুতল নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। খালগুলোকে ড্রেজিং করার নির্দেশ দিয়েছেন তিনি। এবং একই সঙ্গে খাল পরিষ্কার ও নতুন পুকুর কাটার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications