শুভেন্দুকে সম্মুখ সমরে আহ্বান মমতার! ডেরায় গিয়ে দিলেন একুশের মাস্টারস্ট্রোক

শুভেন্দুকে সম্মুখ সমরে আহ্বান মমতার! ডেরায় গিয়ে দিলেন একুশের মাস্টারস্ট্রোক

২০১৬ সালে নন্দীগ্রামে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রার্থীর নাম ঘোষণা করছিলেন। তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। ২০২১-এর নির্বাচনের প্রাক্কালে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই ফের প্রথম প্রার্থীর নাম ঘোষণা করলেন তিনি। আর সেই প্রার্থী হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা।

মমমতা বনাম শুভেন্দু- অনেকটা নিশ্চিত হয়ে গেল

মমমতা বনাম শুভেন্দু- অনেকটা নিশ্চিত হয়ে গেল

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চমকপ্রদ ঘোষণার পর নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে সম্মুখ সমর অনেকটাই নিশ্চিত হয়ে গেল। শুভেন্দু মমতার দলের কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা থেকেই অনেকটা নিশ্চিত হয়ে গেল। শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ার পর তাঁকে নিজেকে প্রার্থী করতে হল নন্দীগ্রামে।

শুভেন্দুকে সম্মুখ সমরে আহ্বান প্রাক্তন নেত্রী মমতার

শুভেন্দুকে সম্মুখ সমরে আহ্বান প্রাক্তন নেত্রী মমতার

শুভেন্দুও এবার বাধ্য হবেন নন্দীগ্রাম থেকে দাঁড়াতে। তা না হলে তাঁর নৈতিক হার হবে ভোটের আগেই। এই লড়াই আদতে এমনই পর্যায়ে যাবে যে, যিনি জিতবেন তিনিই মুখ্যমন্ত্রী হবেন। শুভেন্দু নন্দীগ্রামে দাঁড়ান কি না, সেই সিদ্ধান্ত নেবে বিজেপি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর কথায় শুভেন্দু ও বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েই রাখলেন।

উত্থানের বিরাট মঞ্চেই মমতা বনাম শুভেন্দু একুশে

উত্থানের বিরাট মঞ্চেই মমতা বনাম শুভেন্দু একুশে

নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের একটা বিরাট মঞ্চ। সিঙ্গুরের পর নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মাইলেজ দিয়েছিল, তার উপর ভর করেই ২০১১ সালে পরিবর্তন এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের জগদ্দল পাথর-সম বামফ্রন্ট সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন। পতন হয়েছিল বুদ্ধদেব সরকারের।

শুভেন্দু বিজেপিতে যেতেই মমতার আবির্ভাব নন্দীগ্রামে

শুভেন্দু বিজেপিতে যেতেই মমতার আবির্ভাব নন্দীগ্রামে

কোনও দ্বিমত নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নন্দীগ্রাম আন্দোলনের মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। মমতার সরকারের পাশাপাশি শুভেন্দুরও উত্থান ওই নন্দীগ্রাম আন্দোলন থেকে। নন্দীগ্রাম মুক্তিসূর্যের নায়ক তকমাও পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। এতদিন শুভেন্দু অধিকারী ছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার প্রয়োজন হয়নি। শুভেন্দু বিজেপিতে যেতেই মমতার আবির্ভাব নন্দীগ্রামে।

শুভেন্দু অধিকারীর অভাব মেটাতে ময়দানে মমতা

শুভেন্দু অধিকারীর অভাব মেটাতে ময়দানে মমতা

শুভেন্দু তৃণমূলে অতীত হওয়ার পর প্রথম আবির্ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চমক দিয়েছেন নন্দীগ্রামে এসে। তাঁর এই সিদ্ধান্ত একদিকে বিরাট চ্যালেঞ্জ। সেইসঙ্গে আরও একটা বার্তা দিল এই সিদ্ধান্ত। তা হল- শুভেন্দু অধিকারীর অভাব মেটাতে তাঁকে নিজেকে নামতে হল। আবার বিজেপি-সহ বিরোধীরা এই কথা বলার সুযোগও পেয়ে গেল যে ভবানীপুরে আস্থা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+