Mamata Banerjee: আরজি করের ঘটনার মধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মমতা! থাকবেন রাজীব-বিনীতরাও
Mamata Banerjee: আরজি করের ঘটনায় (RG Kar Hospital Doctor Death) উত্তাল বাংলা সহ গোটা দেশ। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। যা নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারের উপর। আর এই প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক বস্তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার নবান্ন সভাগৃহে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।
তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার একমাস হতে চলেছে। আর সেদিনই মুখ্যমন্ত্রীর এহেন বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নবান্ন সভাঘরে আগামী সোমবার বেলা ১টার সময় মুখ্যমন্ত্রী এই পর্যালোচনা বৈঠক করবেন (Mamata Banerjee) ।

যেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ সমস্ত জেলার পুলিশ প্রশাসনকে থাকতে বলা হয়েছে। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত জেলার জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের।
এছাড়াও সমস্ত দফতরের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন দফতরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে একটি = বিজ্ঞপ্তি এই বিষয়ে দেওয়া হয়েছে। যাসমস্ত দফতরে এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের পাঠিয়েও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরজি করের ঘটনার যখন উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি সেই সময় এই পর্যালোচনা বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অভয়া'র কাণ্ডের পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে অবাধ দুর্নীতি এবং 'থ্রেট কালচারে'র এক নোংরা সংস্কৃতি সামনে চলে এসে গিয়েছে।
যা নিয়ে লাগাতার আন্দোলনে আরজি কর সহ রাজ্যের মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তাররা। শুধু তাই নয়, বিভিন্ন দফতরের কাজ নিয়েও মানুষের মধ্যেক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন কাজ থমকে রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আগামী সোমবার খোদ মুখ্যমন্ত্রী জবাব চাইতে পারেন বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে ব্বিভিন্ন ক্ষেত্রে পূঙ্খানুপুঙ্খ ভাবে কাজের খতিয়ানও তিনি নিতে পারেন। তথ্য বলছে লোকসভা নির্বাচন মিটেছে প্রায় কয়েকমাস কেটে গিয়েছে। এই প্রথম এমন বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকের পরের দিন মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।












Click it and Unblock the Notifications