মানুষের মনের কথা শুনতে চান মমতা, পর্যালোচনায় ডাকলেন গ্রিভ্যান্স সেলের বৈঠক
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। ইডি-সিবিআই তদন্তকে তুড়ি মেরে উড়িযে নবান্নে গ্রিভ্যান্ত বৈঠক ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী।
নিত্যদিন দুর্নীতির অক্টোপাস ঘিরে ধরছে তৃণমূলকে। একের পর এক ঘটনায় তদন্তের জাল বিস্তার করে চলেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। কিন্তু কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মানুষকে কতটা পরিষেবা দেওয়া যায়, তিনি সেই চিন্তাতই মগ্ন।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। ইডি-সিবিআই তদন্তকে তুড়ি মেরে উড়িযে নবান্নে গ্রিভ্যান্ত বৈঠক ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যার সমাধানই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য।

পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের মনের কথা শুনতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গ্রিভ্যান্স সেলে আসা সমসযাগুলির দ্রুত সমাধানে মনোনিবেশ করছেন তিনি। সেই উদ্দেশে তিনি বৈঠক ডেকেছেন। গ্রিভ্যান্স সেলে আসা অভিযোগের কতটা নিষ্পত্তি হয়েছে, তা জানতে চাইছেন তিনি।
মানুষের সমস্যা সমাধানের জন্য সরেজমিনে পর্যালোচনা করতে চাইছেন তিনি। সে জন্য সোমবার দুপুর ১২টার সময় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তিনি। সাধারণ মানুষের থেকে যে সব অভিযোগ বা সমস্যা এসেছে, তা দফতরের আধিকারিকদের মুখোমুখি হয়ে তিনি জানতে চান, কতটা নিষ্পত্তি হল।
মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন রাজ্য সরকারের ১৫টি দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলেছেন। তিনি সচিবদের সঙ্গে কথা বলে জানতে চান সাধারণ মানুষের সমস্যা সমাধানে কতটা তৎপর হয়েছে তার সরকার। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দফতরের কাছেই জবাবদিহি চাইবেন মমতা।
পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই বিভিন্ন জেলা সফরে গিয়ে শুধু মানুষের হাতে পরিষেবা তুলে দিয়েই তিনি হাত গুটিয়ে নিচ্ছেন না। মানুষের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা তিনি করবেন। দুয়ারে সরকারের পরিষেবা তুলে দেওয়ার পর তিনি নিজে হাতে সমস্যার সমাধানে সিদ্ধহস্ত তিনি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না, গ্রামবাংলার মানুষের মনে তাঁর সরকারকে নিয়ে বিন্দুমাত্র ক্ষোভ থাকুক। নিজের সরকারকে তিনি মা-মাটি-মানুষের সরকার বলে থাকেন। সেই মা-মাটি-মানুষের সরকার বাংলার মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না।
মমতা বন্দ্যোপাধ্যায় তাই গ্রিভ্যান্স সেলের বৈঠক ডেকেছেন। গ্রিভ্যান্স সেলে যে সমস্ত সমস্যাগুলি এসেছে, তা খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে তিনি তার সমাধান করতে চাইছেন। মোট কথা পঞ্চায়েত ভোটের আগে তিনি কোনও ফাঁক রাখতে চাইছেন না। মানুষের কোনও দাবিই অপূর্ণ থাকুক, তা চান না মমতা। তিনি মনে করেন, মানুষই তাঁর শক্তি।












Click it and Unblock the Notifications