West Bengal CM Cabinet Meeting: আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা! মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal CM Cabinet Meeting: আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা! বিচারের দাবিতে পথে নেমে লাগাতার চলছে বিক্ষোভ-প্রতিবাদ। আর এর মধ্যেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আগামী ২৮ অগাস্ট এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

সেই মতো বৃহস্পতিবার রাতে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যেখানে আগামী ২৮ অগাস্ট এই বৈঠক হওয়ার কথা আছে বলে জানানো হয়েছে। বিকেল চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা আছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিন অর্থাৎ ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।

Mamata Banerjee

দুপুরে সেই অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee) । এরপর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসবেন বলে খবর। মুখ্যসচিবের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে (West Bengal CM Cabinet Meeting) ।

শুধু তাই নয়, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ সমস্ত দফতরের সচিব এবং আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে খবর। শুধু তাই নয়, আরজি কর ইস্যুতে তোলপাড় বাংলা। সমস্ত ক্ষেত্রেই মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তা দাবি উঠছে।

সেই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও মহিলা এবং সরকারি হাসপাতালগুলির সুরক্ষায় রাজ্য প্রশাসন একাধিক ব্যবস্থার কথা জানিয়েছে। তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বলে রাখা প্রয়োজন, গত পাঁচ অগাস্ট মন্ত্রিসভার অধিবেশন হয়। বিধানসভার শেষদিনে সেই বৈঠক হয়। আর এরপরেই আরজি করে কর্তব্যরত অবস্থায় মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসে।

যা নিয়ে বাংলাজুড়ে তোলপাড় ছড়িয়ে পড়ে। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে সেদিন অর্থাৎ ২৮ অগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে মেয়ো রোডে। সেই সভার অন্যতম প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি কর কাণ্ডের মধ্যেই সেই সভা অনুষ্ঠিত হতে চলেছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সেই সভা থেকে বিরোধীদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+