‘মুকুল’দের আহ্বান মমতার! ভুল করে তৃণমূল ছেড়ে থাকলে ফিরে আসুন একুশের আগে

‘মুকুল’দের আহ্বান মমতার! ভুল করে তৃণমূল ছেড়ে থাকলে ফিরে আসুন একুশের আগে

২০২১-এ বিজেপিকে হারিয়ে বঙ্গ বিজয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। সে জন্য বিজেপি, কংগ্রেস ও সিপিএম নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। কালীঘাট থেকে একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে মমতা স্পষ্ট করে দেন ২০২১-এ ক্ষমতায় আসছে তৃণমূলই। সেই আঙ্গিকে বিরোধী দলের নেতাদের তাঁর দলে ফি্রে আসার বার্তা দিলেন মমতা।

তৃণমূলে ফিরে আসুন, আহ্বান মমতার

তৃণমূলে ফিরে আসুন, আহ্বান মমতার

মমতা বলেন, ভুল বুঝে যাঁরা বিজেপি চলে গিয়েছেন, তাঁরা তৃণমূলে ফিরে আসুন। প্রকারান্তরে মুকুল-শুভ্রাংশু, সব্যসাচী-অর্জুনদের বার্তা দিলেন তৃণমূলে ফিরে আসার। তিনি বলেন, ভুল করে তৃণমূল ছেড়ে গিয়ে থাকলে আর মুখভার করে থাকবে না, চলে আসুন তৃণমূলে। তৃণমূলই জিতবে। তৃণমূলই ২০২১-এ সরকার গড়বে।

কংগ্রেস-সিপিএমকেও বার্তা মমতার

কংগ্রেস-সিপিএমকেও বার্তা মমতার

শুধু বিজেপিকেই নয়, সিপিএম ও কংগ্রেস নেতাদেরও তিনি আহ্বান জানান তৃণমূলে আসার জন্য। মমতার সাফ কথা, কংগ্রেস-সিপিএমে থেকে ভোট ভাগাভাগি করে বিজেপির শক্তি বাড়াবেন না। আপনারাও তৃণমূলে চলে আসুন। একসঙ্গে বিজেপিকে হারান। বিজেপিকে ক্ষমতায় আনা মানে বাংলার ক্ষতি।

গুজরাত কখনই বাংলা শাসন করবে না

গুজরাত কখনই বাংলা শাসন করবে না

তাঁর কথায়, কংগ্রেসের কিছু লোক, সিপিএমের পুরনো কিছু লোককে দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখলে ভুল করবে বিজেপি। গুজরাত কখনই বাংলা শাসন করবে না। গায়ের জোর চলছে, রাস্তায় বসে পড়ছে। ওসব অনেক দেখেছি, মনে রাখবেন আহত বাঘ ভয়ঙ্কর, আমি এসব ভয় পাই না।

চিন্তার কোনও কারণ নেই, হাম হ্যায় না

চিন্তার কোনও কারণ নেই, হাম হ্যায় না

এরপরই তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই, হাম হ্যায় না। বাংলাতে তৃণমূলই জিতবে। সকলে একসঙ্গে কাজ করুন। দেখবেন বিজেপির স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, হাম হ্যায় না বলে তিনি দৃঢ় প্রত্যয় দেখিয়েছেন। তৃণমূল নেতা-কর্মীদেরও বার্তা দিয়েছেন, এখনও তিনি আছেন। তাঁর ক্যারিশ্মা আছে, তিনি নিজের ক্যারিশ্মাতেই তৃণমূলকে জেতানোর ক্ষমতা রাখেন।

বাংলা চালাবে বাংলার মানুষই!

বাংলা চালাবে বাংলার মানুষই!

মমতা বলেন, ২১ মে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বদলা নিন। প্রমাণ করে দিন, বাংলা চালাবে বাংলার মানুষই। বাংলাকে বহিরাগত চালাবে না।। এই মর্মেই টাকার বদলে ভোট দেবেন না। বিজেপির লম্ফঝম্ফ ভাঙার জন্য তৈরি হোন। বিজেপিকে বিশ্বাস করলে জীবন-জীবিকা যাবে, সর্বস্ব যাবে।

স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন

স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন

মমতা এদিন একুশের সমাবেশ থেকে বলেন, চিরকাল বাঁচব না, পরের প্রজন্ম তৈরি করে দিয়ে যাব। নতুন বাংলা আপনারাই করবেন। স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন। বিজেপিকে ভোট দিলে কী হতে পারে দেখে আসুন ভাটপাড়ায়। দেখে আসুন বনগাঁ, ব্যারাকপুর, নৈহাটিতে। এরা বিশ্বাসী নয়, ভোট দিলে বিশ্বাসঘাতকতা করে। তাই ওদের ভোট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+