সংঘাত বদলে গেল সৌজন্যে! মমতার ডাকে সাড়া দিয়ে ‘এক টেবিলে’ হাজির শুভেন্দু
সংঘাত বদলে গেল সৌজন্যে! মমতার ডাকে সাড়া দিয়ে ‘এক টেবিলে’ শুভেন্দু
পাক্কা দু-বছর পর ফের দেখা। মমতার এক ডাকে সাড়া দিয়ে শুভেন্দু এক টেবিলে বসলেন। এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে। দিদির সঙ্গে কথা হল। মুহূর্তে সংঘাত বদলে গেল সৌজন্য। ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর সরাসরি এই দেখা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে কার্যত মুখ দেখাদেখি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উভয়েই একে অপরের প্রতি বিদ্বেষী হয়ে উঠেছিলেন। প্রতিনিয়ত সংঘাতের আবহ বিরাজ করত। কিন্তু শুক্রবার এক মুহূর্তে সেই সংঘাতের আবহ বদলে গেল সৌজন্যে! মমতার এক ডাকেই সাড়া দিলেন শুভেন্দু। মমতা ডেকে পাঠাতেই সটান তাঁর ঘরে গিয়ে সৌজন্য বিনিময় করে এলেন এবং চা খেয়ে এলেন। এদিন রাজনৈতিক সৌজন্যের এক ভিন্ন নজির তৈরি হয় বিধানসভায়।
এদিন বিধানসভার অধিবেশনের মাঝে ১২টা ৪০ থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত ২৫ মিনিটের একটা বিরতি ছিল। সেই বিরতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মার্শাল পাঠিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠান। শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিধানসভায় তাঁর ঘরে যান। সঙ্গে নিয়ে যান বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা।
এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যের বলে দাবি করা হলেও দু-বছর পর মমতা-শুভেন্দুর সাক্ষাৎ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে শুভেন্দুকে কেন হঠাৎ ডেকে পাঠালেন, তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। কিন্তু সংঘাতের আবগে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
West Bengal LoP Suvendu Adhikari arrived at the State Secretariat earlier today to meet CM Mamata Banerjee ahead of the Assembly session. pic.twitter.com/aGrOYMXriM
— ANI (@ANI) November 25, 2022
মুখ্যমন্ত্রীর ঘরে এদিন মিনিট সাতেক ছিলেন শুভেন্দু অধিকারীরা। তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়, কথা হয়। চা খাওয়ান মুখ্যমন্ত্রী। এদিন সৌজন্য সাক্ষাতের পরে বিধানসভার অধিবেশেন মমতা বন্যোয়।পাধ্যায় তাঁর ভাষণে শুভেন্দুরে স্নেহের ভাই বলে সম্বোধন করেন। বলেন, যাঁকে স্নেহের ভাই বলে মনে করতাম, সে আজ বলছে তাঁদের সরকার নাকি 'অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি, ফর দ্য পার্টি'। যতই লেখা থাকুক 'অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল'। মমতা বলেন, আমিও তো বলতে পারি, কেন্দ্রের বিজেপি সরকার 'অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি'। এরপর তিনি বলেন, শুভেন্দু একটা সময়ে আমাদের সঙ্গে কংগ্রেস করেছে, তৃণমূল করেছে। এখন বিজেপিতে। আমি শুভেন্দুর বাবা শিশিরদাকে এখনও সমান সম্মান করি।












Click it and Unblock the Notifications