Mamata Banerjee: আদর্শ আচরণ বিধি উঠতেই প্রশাসনিক বৈঠক ডাকলেন মমতা! নিতে পারেন বড় সিদ্ধান্ত
Mamata Banerjee: আদর্শ আচরণ বিধি উঠতেই একেবারে 'ফুল মুডে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকলেন প্রশাসনিক বৈঠক। আগামী মঙ্গলবার নবান্ন সভাঘরে এই বৈঠক ডাকা হয়েছে। যেখানে সমস্ত মন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ সুপার, সমস্ত দফতরের সচিব এবং প্রধান সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠক তা এখনও স্পষ্ট নয়।
তবে সামগ্রিক অবস্থা, কাজ নিয়ে বিস্তারিত আলোচনা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) করতে পারেন বলে খবর। পাশাপাশি ভোট চলাকালীন প্রশাসনিক পদে একাধিক রদবদল করে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। নির্বাচন মিটতেই ফের তাঁকে ফেরানো হতে পারে। এমনটাই জল্পনা নবান্নের অন্দরে।

এছাড়াও আগামী কয়েকমাসের মধ্যেই ফের একবার দুয়ারে সরকার বসতে পারে। তা নিয়েও আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) করতে পারেন বলে জানা গিয়েছে। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে নির্বাচন চলেছে। যা নিয়ে প্রচার মঞ্চ থেকে লাগাতার উষ্মা প্রকাশ করেন।
বলেন, ''দু'মাস ধরে ভোট করছে। কোনও কাজই করতে পারছি না।'' এমনকি আদর্শ আচরণ বিধি জারি থাকার কারনে মানুষের জন্য কোনও কাজ করা যাচ্ছে না বলেও একাধিকবার ক্ষোভ উগরে দেন। শুধু তাই নয়, একের পর এক আধিকারিক বদল নিয়েও কার্যত নির্বাচন কমিশনকে একহাত নেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, নির্বাচন শেষ হলেই সরিয়ে দেওয়া অফিসার, আমলাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে।
এই অবস্থায় আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক হবে। নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, গত ১৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে দেশে ভোট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সেই সময় থেকেই আদর্শ আচরণ বিধি জারি হয়ে যায়।
নির্বাচন কমিশনের অধীনে চলে যায় পুলিশ-সহ প্রশাসন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছে। এরপরেই মুকঝ্যমন্ত্রীর ডাকা বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications